সংবাদ বিজ্ঞপ্তি –
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমানের সহধর্মিণী ফাইমা বেগম (৪৫) আজ ভোর ৫ ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন।
তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড.মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। এ সময় তিনি মরহুমের মাগফেরাত কামনা ও তার পরিবারের সদস্যদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
