Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

ওটিটিতে বাজিমাত করলেন দীঘি

নিউজডেস্ক June 10, 2022

আলো ডেস্ক: ঢালিউডে এ প্রজন্মের আলোচিত শিল্পীদের অন্যতম প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী গত বছর নায়িকার কাতারে নাম লিখিয়েছেন। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে তাকে প্রথমবার নায়িকা হিসেবে দেখেছে দর্শক। সেই দীঘি এবার হাজির হয়েছেন ওয়েব প্ল্যাটফর্মে। সম্প্রতি চরকি-তে মুক্তি পাওয়া সুমন ধর পরিচালিত ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। পাচ্ছেন দর্শকের প্রশংসা।

এককথায়, অভিষেকেই সফল তিনি। আনন্দিত দীঘি এ প্রসঙ্গে জানান, ‘আমি নিয়মিত ওটিটি’র (ওভার দ্য টপ) কাজ দেখতাম। সুযোগ পাওয়ার পর কাজটি করার ব্যাপারে খুবই উৎসাহী ছিলাম। ভাবিনি দর্শকের এত সাড়া পাব। আলহামদুলিল্লাহ, ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি।’ চঞ্চল দীঘিকে বয়সের তুলনায় পরিপক্ক চরিত্রে অভিনয় করতে হয়েছে এ ওয়েব ফিল্মে। সেই অভিজ্ঞতা জানিয়ে দীঘি বলেন, ‘তুলি’ চঞ্চল মেয়ে। সে জায়গা থেকে নিজের সাথে মিলিয়ে অভিনয় করতে পেরেছি। কিন্তু সাংসারিক বিষয়গুলো সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই। জানাও নেই তেমন কিছু। এ জায়গাগুলো ফুটিয়ে তোলা একটু তো চ্যালেঞ্জিং ছিলই। পুরোটাই পরিচালক সুমন ধর ও ডিওপি রাজু রাজের পরামর্শ মেনে করা।

তারা শুটিং সেটে যে সহযোগিতা করেছে, তার ফলেই এ অভিনয় বেরিয়ে এসেছে। যদিও শুরুতে নার্ভাস ছিলাম। ইয়াশ রোহান আমাকে আলাদাভাবে সময় দিয়েছে। সহজ করে নিয়েছে। সাবেরী আন্টি সেটে খুবই আদর করতেন। সবমিলিয়ে সহশিল্পীরা যথেষ্ট সহযোগিতা করেছেন।’ দীঘি আরও বলেন, ‘আমার মনে হয়, এখনো কিছুই করতে পারিনি। এখনো অনেক কিছু করা বাকি।

যদিও প্রথম ওটিটি কনটেন্টে দর্শক প্রচুর প্রশংসা করছে। তবুও, দর্শককে আরও ভালো কাজ উপহার দেওয়া বাকি।’ প্রথম ওয়েব ফিকশনের সাফল্যে দীঘি মনে করেন তার দায়িত্ব আরও বাড়ল। আরও কিছু কাজের ব্যাপারে কথা চলছে। যে কাজই করবেন, ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করবেন। এদিকে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব :দ্য মেকিং অব অ্যা নেশন’ ছবিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন দীঘি। এর আগে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতেও বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেন দীঘি। শ্যাম বেনেগালের ছবিতে কাজের অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সৌভাগ্য এমন একটি প্রজেক্টের সাথে যুক্ত হতে পেরেছি।

এত গুণী মানুষদের সাথে আমার নামটাও থাকবে। ছবিটি দেখার সময় দর্শক আমাকেও দেখবে। এটাই আমার জন্য অনেক কিছু। ছবিটি ভালো হবে সন্দেহ নেই। আমি প্রজেক্টটি নিয়ে পুলকিত।’ অন্যান্য কাজ প্রসঙ্গে দীঘি বলেন, ‘আবদুস সামাদ খোকন পরিচালিত ‘শ্রাবণ জোছনা’র অর্ধেক কাজ বাকি আছে। ঈদের পর সে কাজ হওয়ার কথা রয়েছে। এর বাইরে ওটিটির কাজ নিয়ে কথা চলছে। দেখা যাক কী হয় সামনে।’ কথা প্রসঙ্গে জানতে চাওয়া সোশ্যাল মিডিয়ায় দীঘির পোস্ট নিয়ে। প্রায়ই তাকে বিভিন্ন ভিডিওতে দেখা যায়।

এ বিষয়ে দীঘির ভাষ্য, ‘আমার আগের অনেক ভিডিও আছে। এখন তেমন সময় পাই না। যখন পাই তখন দু’একটা ভিডিও পোস্ট করতেই পারি। অন্যান্য অভিনয়শিল্পীরাও তাই করেন। আমাকেও সে কাতারে ফেলা হোক। তা ছাড়া সময় পেলে ভিডিও দিতেই পারি, সে স্বাধীনতা আমার আছে।’ সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় দীঘি। সে প্রসঙ্গ তুলতেই আপ্লুত দীঘি আবেগঘন কণ্ঠে বলেন, ‘মানুষ আমাকে এত পছন্দ করে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে তাদের সে ভালোবাসা টের পাই। তখন মনে হয়, আমি তাদের জন্যই বেঁচে আছি। অন্যরকম অনুভূতি হয়। সবসময় এমন ভালোবাসায় সিক্ত হয়ে বেঁচে থাকতে চাই।

Continue Reading

Previous: কেমন হলো আদর-বুবলী’র রোমান্স?
Next: টেস্ট সিরিজের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.