Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ওষুধ আবিষ্কার ক্যানসার জয় করবে মানুষ

নিউজডেস্ক June 10, 2022

সম্পাদকীয়: দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ ক্যানসার জয়ে সক্ষম হতে চলেছে। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ওষুধ প্রয়োগে কিছুসংখ্যক ক্যানসার রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ক্যানসারে আক্রান্ত কয়েকজন রোগীকে প্রায় ছয় মাস ধরে ডোসটারলিম্যাব নামের একটি ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। এতে সব রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এটি চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে একটি বড় সাফল্য, সন্দেহ নেই।

ট্রায়ালে অংশ নেওয়া সব রোগীর সুস্থ হওয়ার ঘটনা ইতিহাসে এটাই প্রথম। চিকিৎসাবিজ্ঞানীদের এ সাফল্যে বিশ্ববাসী আশাবাদী যে, সেদিন হয়তো বেশি দূরে নয়, যেদিন ক্যানসার জয় করা সম্ভব হবে। এ ট্রায়ালে অংশ নেওয়া ১৮ জন রোগী কোলোন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ট্রায়ালে অংশ নেওয়া রোগীদের কারও উল্লেখযোগ্য কোনো শারীরিক জটিলতা সৃষ্টি হয়নি।

এটিও চিকিৎসাবিজ্ঞানীদের এক বড় অর্জন। ট্রায়ালটি স্বল্পসংখ্যক রোগীর ওপর চালানো হয়েছে। তাই সংশ্লিষ্ট বিজ্ঞানীরা মনে করছেন, আরও বড় পরিসরের ট্রায়াল চালাতে হবে। সমগ্র বিশ্বের মানুষ আশাবাদী, বিজ্ঞানীরা বড় পরিসরের ট্রায়ালেও আশানুরূপ সাফল্য পাবেন। ক্যানসারকে জয় করার জন্য বিশ্বজুড়ে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হলেও এতদিন এ বিষয়ে আশানুরূপ সাফল্য অর্জিত হয়নি। নতুন ওষুধ উদ্ভাবনের পর উন্নত দেশের মানুষ কাক্সিক্ষত সময়ে ক্যানসার জয় করতে সক্ষম হলেও আমাদের দেশের সর্বস্তরের মানুষ এর সুফল কবে পাবে, এটা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন।

আমাদের দেশে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ ক্যানসারে আক্রান্ত হলেও অর্থাভাবে অনেকেই যথাযথ চিকিৎসার বাইরে থেকে যান। এর মূল কারণ, দেশে এ রোগের চিকিৎসা ব্যয়বহুল। বস্তুত ক্যানসারের চিকিৎসা সারা বিশ্বেই ব্যয়বহুল। এ রোগের চিকিৎসা করাতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। দেশের কয়েক কোটি নারী কোনো না কোনোভাবে বিভিন্ন রকম ক্যানসার ঝুঁকিতে রয়েছেন।

কেবল নারীরাই নন, পুরুষরাও পাকস্থলী, খাদ্যনালি, মুখগহŸর, ফুসফুস এবং অন্যান্য ক্যানসারের ঝুঁকিতে রয়েছেন। বর্তমানে দেশে প্রতিবছর দুই লাখেরও বেশি মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছে। যথাযথ চিকিৎসার অভাবে ক্যানসার আক্রান্ত বহু মানুষ মারা যাচ্ছে। চিকিৎসকদের মতে, প্রাথমিক অবস্থায় যথাযথ চিকিৎসা না করালে ক্যানসারে আক্রান্ত রোগীর নিরাময়ে অনিশ্চয়তা দেখা দেয়।

এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। খাদ্যে ভেজাল রোধসহ বিভিন্ন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা না হলে দেশে ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। এ প্রেক্ষাপটে ক্যানসারের কার্যকর ওষুধ উদ্ভাবন একটি আশার বার্তা নিয়ে এসেছে সবার জন্য। আমরা এ-সংক্রান্ত গবেষণার চ‚ড়ান্ত সাফল্য প্রত্যাশা করছি।

Continue Reading

Previous: সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ল
Next: আরও ৬৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.