স্টাফ রিপোর্টার-
বেকার যুবকদের গরু পালনে আগ্রহী করে তুলেছেন গরুর খামারের উপ-পরিচালক। এখান থেকে সেবা ও পরামর্শ নিয়ে অনেকে গরুর খামার গড়ে তুলছেন এবং শাহীওয়াল জাতের গরু পালন করে তারা লাভবান হচ্ছেন।
গোদাগাড়ীর গরুর খামারিরা এখান থেকে সেবা পাচ্ছে। গরুর উন্নয়ন খামার এর চিত্র বদলে গেছে বেড়েছে দুগ্ধ উৎপাদন ও বউ বাচ্চা উৎপাদন। অপরদিকে উদ্যোক্তা করতে ভ‚মিকা রাখছে ছাগল উন্নয়ন খামার।
বেকার যুবকদের ও ছাত্রদের ছাগল পালনে আগ্রহী করে তুলছেন ছাগল উন্নয়ন খামার। অনেকে এখান থেকে পরামর্শ ট্রেনিং নিয়ে ছাগল পালনে আগ্রহী হয়ে উঠছেন করে তুলেছেন ছাগলের খামার।
ছাগলের খামারে লাভবান পেয়ে তারা স্বাবলম্বী হয়েছে। সেবাগ্রহীতা জানান ছাগল উন্নয়ন খামার পরিচালক ও প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলামের অক্লান্ত পরিশ্রমে সেবার মান বেড়েছে ছাগল উন্নয়ন খামারে।
