আলো ডেস্ক: গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে বিএনপি। গতকাল শুক্রবার সকাল ১০টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশের আয়োজন করে যৌথভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
সমাবেশে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হন। এতে করে প্রেস ক্লাবের সামনের সড়কে ব্যাহত হয় যান চলাচল। এদিকে পুলিশও ছিল সমাবেশ স্থলে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণের আহবায়ক আবদুস সালাম।
সমাবেশে ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরাফত আলী সপুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেন।
