Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ
  • স্লাইড

ভাঙচুরের মামলা না তোলায় বাদীর বাড়িতে ফের হামলা

নিউজডেস্ক June 10, 2022

আলো ডেস্ক: ফরিদপুরের সালথায় ভাঙচুর মামলা না তোলায় বাদীর বাড়িতে ফের হামলা অভিযোগ উঠেছে বিবাদীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার মামলার বাদী ও সাবেক ইউপি সদস্য মো. মতিউর রহমান মতি বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে আমার বাড়িতে মুক্ত মেম্বারের নেতৃত্বে প্রথম দফায় হামলা চালায়।

সেই ঘটনায় চার ভাইসহ তার দলের লোকজনকে আসামি করে আদালতে একটি মামলা করি। যা আদালতে বিচারাধীন। মামলাটি তুলে নিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে আসামিরা আমাকে হুমকি-ধামকি দিয়ে আসছিল। তিনি অভিযোগ করে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে আমি বিনোকদিয়া আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলাম।

পথে কাজী কামরুজ্জামানের বাড়ির সামনে পৌঁছালে মুক্ত মেম্বার, শাহআলম, সজীব ও মাহমুদসহ ১০ থেকে ১২ জন আমার গতিরোধ করে মামলা তুলে নিতে হুমকি দেয়। এ সময় আমাকে পিটিয়ে জখম করে। আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। পরে শাহআলমের নেতৃত্বে ২০-২২ জন লোক আমার বাড়ি ও আমার ভাইয়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

এ সময় আমার স্ত্রী ও ভাবিকে মারধর করে। এ বিষয়ে মতির ভাই হায়াৎ আলী মাতব্বর বলেন, হামলাকারীরা একটি বরফকল ও চারটি বসতঘর ভাঙচুর করেছে। এ সময় নগদ টাকা, সোনার গহনাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। মতির স্ত্রী আমেনা আক্তার বলেন, ‘২০-২২ জন লোক এসে আমাদের বাড়িতে হামলা চালায়।

এ সময় শাহআলম, মুক্ত ও সজীব আমাদের বলতে থাকে সোমবারের মধ্যে মামলা তুলে না নিলে তোদেরকে মেরে ফেলবো। হামলার ঘটনা অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য মুক্ত বলেন, আমরা কোনো হামলা করিনি। মতি মেম্বার উল্টো আমার ভাইকে মেরে চোখ নষ্ট করে দিয়েছে। এ বিষয়ে সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, সালথা থানায় করা ভাঙচুরের মামলাটি আদালতে বিচারাধীন।

গতকাল বৃহস্পতিবার মালমার হাজিরা দিয়ে শাহআলম, মুক্ত মেম্বারসহ কয়েকজন আসামি বাড়িতে ফেরার পথে মতি মেম্বারের সঙ্গে দেখা হলে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির পরে শাহআলম ও মুক্ত মেম্বার তার দলবল নিয়ে মতি মেম্বার ও তার ভাই হায়াৎ আলী মাতব্বরের বাড়িতে হামলা করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার এজাহার দিলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই।

Continue Reading

Previous: প্রাথমিক শিক্ষক নিয়োগ: দ্বিতীয় ধাপে উত্তীর্ণ সাড়ে ৫৩ হাজার
Next: চাকরির নামে প্রতারণা, ব্রাহ্মণবাড়িয়ায় এমপিপুত্রের বিরুদ্ধে মামলা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.