Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

নূন্যতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি পোশাক শ্রমিকদের

নিউজডেস্ক June 10, 2022

আলো ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম শ্রমিকদের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা, মজুরি বোর্ড গঠন ও পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ২০ হাজার টাকা করা সহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। গতকাল শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানায় সংগঠনটি। মানববন্ধনে সংগঠনটির সভাপতি তাসলিমা বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। এ হিসেবে একজন পোশাক শ্রমিকের মাসিক বেতন অন্তত ২০ হাজার টাকা হওয়া উচিত।

সেখানে দেওয়া হচ্ছে আট হাজার টাকার মতো। তিনি আরও বলেন, এই বেতনে সংসার চালানো কতটা কষ্টের, ভুক্তভোগী ছাড়া অন্যরা বুঝবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একজনের আয়ে পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে ওই পরিবারের ছেলেমেয়েরা বিদ্যালয়ে না গিয়ে শিশু শ্রমিকের কাজে যুক্ত হচ্ছে। এ সময় বক্তারা বলেন, সারাদেশে লাগামছাড়া দ্রব্যমূল্যের কারণে দেশবাসীর জীবন ভয়াবহ বিপর্যস্ত। সন্দেহ নেই, এই অবস্থায় পোশাক শ্রমিকসহ শ্রমজীবী মানুষ আছে সবচেয়ে দুর্ভোগে।

গ্যাস-তেল-চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন, শ্রমজীবী-মেহনতিরা দিশেহারা। গ্যাসের দাম ৯৭৫ থেকে ১০৮০ টাকা, ১৮০ টাকার সয়াবিন তেলের দাম বাড়িয়ে সরকার ১৯৮ টাকা নির্ধারণ করলেও বাজারে বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সয়াবিনের দাম আবারও বাড়ানো হয়েছে লিটারে ৭ টাকা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ছাপিয়েছে শ্রমিকের ক্রয়ক্ষমতা। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বাড়ছে জানিয়ে বক্তারা বলেন, মালিকদের আয়, অর্ডার ও রপ্তানি আয় বাড়ছে। বাড়ছে না কেবল শ্রমিকদের মজুরি। এর ফলে কোনো ষড়যন্ত্রের পুরনো আষাঢ়ে গল্পের জালে নয়, বরং পেটের দায়েই বিভিন্ন শ্রমিকাঞ্চলে থেমে থেমে ‘দ্রব্যমূল্য কমাও, নইলে মজুরি বাড়াও’ এই দাবি উঠছে। সম্প্রতি মিরপুর-উত্তরায় বিক্ষুব্ধ শ্রমিকদের টানা কয়েকদিনের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ তারই নজির দাবি করে বক্তারা আরও বলেন, আমরা দেখলাম এখানে শ্রমিকদের ওপর নেমে এল নির্যাতন। তাদের গ্রেপ্তার করা হলো। এটি সমাধানের পথ নয়।

এই মুহূর্তে প্রয়োজন মজুরি বোর্ড গঠন ও বৃদ্ধির উদ্যোগ। শুধু পোশাক শ্রমিকদেরই নয়, বর্তমান বাজার ব্যবস্থায় টিকে থাকার নিশ্চয়তা বিধানে প্রয়োজন জাতীয় নূন্যতম মজুরি নির্ধারণেরও উদ্যোগ। এ সময় গার্মেন্টস শ্রমিক সংহতির পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য শ্রমিকের ক্রয়ক্ষমতায় আনতে হবে, মিরপুর-উত্তরাসহ বিভিন্ন অঞ্চলে মজুরি আন্দোলনকারীদের হামলা-মামলা-গ্রেপ্তার বন্ধ করতে হবে, অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে নতুন জাতীয় নূন্যতম মজুরি নির্ধারণ করার উদ্যোগ নিতে হবে, পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ২০ হাজার টাকা করতে হবে, শ্রমিকের জীবন-জীবিকার মান নিশ্চিতের দায় মালিক, সরকার ও ক্রেতা তিন পক্ষকেই নিতে হবে, নতুন মজুরি কার্যকর হওয়ার আগ পর্যন্ত মহার্ঘ্য ভাতা এবং শ্রমিকদের রেশনিং অধিকারের আওতায় আনতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

Continue Reading

Previous: শিক্ষার্থীদের সবসময় চামচ দিয়ে খাইয়ে দেওয়ার দরকার নেই: ঢাবি উপাচার্য
Next: মানুষ শান্তিতে নেই: অলি আহমদ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.