Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে বিক্ষুব্ধ মুসল্লিদের মারধর

নিউজডেস্ক June 10, 2022

আলো ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্প এলাকায় অবস্থিত আদমজী শাহী জামে মসজিদ। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ইমাম। তার বক্তব্য চলাকালে এক পুলিশ কর্মকর্তা বলেন, ভারতের ঘটনা ভারতে থাকুক; আমরা এ নিয়ে বিশৃঙ্খলা না করি। এ বক্তব্যের জের ধরে তাকে মারধর করেছেন বিক্ষুব্ধ মুসল্লিরা। প্রথমে কথা-কাটাকাটি, পরে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করা হয়। এ সময় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন মাস্টারের বাড়িতে নেওয়া হয়। পরে সেখানেও মারধর করে উত্তেজিত জনতা।

খবর পেয়ে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথম নগরীর সদর জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে জুমার নামাজ শেষে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিলেন মুসল্লিরা।

এ নিয়ে মসজিদে ইমাম বক্তব্য রাখছিলেন। বক্তব্যের একপর্যায়ে ভারতের প্রসঙ্গ এলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক বলেন, ‘ভারতের বিষয় ভারতে থাকুক, এ নিয়ে বিশৃঙ্খলা আমরা না করি’। তার এ কথায় ক্ষুব্ধ হন মুসল্লিরা। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন মুসল্লিরা। এ সময় মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিনও আহত হন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমজী জামে মসজিদের সভাপতি জয়নাল আবেদীন জানান, জুমার নামাজের পর সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক মাইকে বলেন, ভারতের ইস্যু ভারতেই থাকুক; আমাদের এখানে না আনি। এর জের ধরে আমরা নিজের দেশে কোনো বিশৃঙ্খলা না করি। একথা শুনে মুসল্লিরা তার ওপর হামলা করেন। তাকে রক্ষা করতে গিয়ে মসজিদের সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন আহত হন।

পরে তারা দুজন এসআই আজিজকে উদ্ধার করেন। কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, আমাকে এলাকার লোকজন বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাই। ওসির সহযোগিতায় আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা মর্মাহত। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। আহত এসআইকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Continue Reading

Previous: ভাতের বদলে ডিম-দুধ-মাছ খাওয়ায় জোর দিচ্ছি: কৃষিমন্ত্রী
Next: বাজেটে কৌশল ও বাস্তবায়নের পদক্ষেপের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে: সিপিডি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.