ভ্রাম্যমান প্রতিনিধি-
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আজ থেকে আগামী ৭ই জুলাই পর্যন্ত আমাদের দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রসঙ্গতঃ আগামী ১৯ শে জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই পরীক্ষা গুলি শেষ হবে আগামী ৬ই জুলাই। শিক্ষামন্ত্রী ড; দীপু মনি জানান, আগামী ২৫শে জুন রোজ শনিবার “পদ্মা সেতু’র উদ্বোধনী দিন। এই দিনের পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। ঔ দিনের পরীক্ষা ২৪শে জুন রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে।
