আলো ডেস্ক: ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের ডিজাইনে দেশ-বিদেশের সব শহীদ মিনার নির্মাণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম মিলন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। এর আগে চলতি বছরের ফেব্রæয়ারি মাসে জনস্বার্থে রিট করেন আইনজীবী শহিদুল ইসলাম মিলন। ওই রিটে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিকৃতি বা কাঠামো অনুসরণ করে দেশ-বিদেশের সর্বত্র শহীদ মিনার নির্মাণের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।
