Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন ও সুচারুভাবে সম্পন্ন হোক

নিউজডেস্ক June 15, 2022

সম্পাদকীয়: ১৯ জুন শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যা গতবারের তুলনায় ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন কম। তাদের মধ্যে ছাত্র ১০ লাখ ৯ হাজার ৫১১ জন এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন। মোট ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এসএসসি ও সমমানের পরীক্ষায়। এ বছর ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিদেশের ৮টি কেন্দ্রে অংশ নেবে ৩৬৭ জন পরীক্ষার্থী। সূচী অনুযায়ী পরীক্ষা শেষ হবে ৬ জুলাই।

২০২২ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে এবারের পরীক্ষাও। পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ২৫ জুন অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২৪ জুন। পরীক্ষার শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। পরিসংখ্যানে দেখা যায় যে, এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারে শিক্ষার্থীর সংখ্যা কমেছে গতবারের তুলনায়। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, প্রতিবছর মান উন্নয়নের জন্য অনেকে পরীক্ষা দেয়। কিন্তু গতবার এসএসসি ও সমমান পরীক্ষা নেয়া হয়েছে শুধু আবশ্যিক বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে।

সে কারণে পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থী নেই বললেই চলে। গত বছর যদি পূর্ণাঙ্গ পরীক্ষা হতো তাহলে যারা অকৃতকার্য হতো তারাও অংশ নিত এবারের পরীক্ষায়। সেটা না হওয়ার কারণে এবার কম মনে হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা। আসলে নিয়মিত পরীক্ষার্থী কমেনি। তবে একথাও সত্যি যে, গত দুই বছর ধরে চলমান কোভিড-১৯ অতিমারী সবচেয়ে বেশি আঘাত ও ক্ষতিগ্রস্ত করেছে দেশের শিক্ষা ব্যবস্থাকে। এসময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায়ই বন্ধ থেকেছে বলা চলে শিক্ষার্থীদের সুরক্ষার নিমিত্ত।

লকডাউন-শাটডাউনজনিত কারণে অনেক অভিভাকের আয়-উপার্জন কমে গেছে। অনেকেই জীবিকাশূন্য হয়ে ফিরে গেছেন গ্রামে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে। ফলে, স্বভাবতই অনেক শিক্ষার্থীর স্বাভাবিক লেখাপড়া ব্যাহত ও বাধাগ্রস্ত হয়েছে। জীবন-জীবিকার সংগ্রামে অনেক শিক্ষার্থী জড়িয়ে পড়তে বাধ্য হয়েছে কৃষিকাজসহ বিভিন্ন পেশায়। বাল্যবিয়ের হার বৃদ্ধির খবরও আছে। এসবও শিক্ষার্থীদের ঝরে পড়ার পেছনে ভূমিকা রেখেছে অবশ্যই। ইতোমধ্যেই কাগজ-কলম-পেন্সিল-বইসহ শিক্ষা উপকরণের দামও বেড়েছে।

ব্যয় বেড়েছে কোচিং সেন্টারগুলোতে। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে এক ধরনের ভীতিও রয়েছে। এটাও বাস্তবতা যে, সার্বিকভাবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও পাঠদান কার্যক্রমে পুরোপুরি গতি আসেনি এখনও। আশার কথা এই যে, শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন প্রদানের মাধ্যমে সুরক্ষা কার্যক্রম চলমান। এসএসসি পরীক্ষা উপলক্ষে ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সবধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এগুলো থাকবে নজরদারির আওতায়। এরপরও কেউ গোপনে কোচিং সেন্টার খোলা রাখলে তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। প্রশ্ন ফাঁসের বিষয়েও সতর্ক দৃষ্টি রাখতে হবে এই কুচক্রের প্রতি। পরীক্ষা কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তা বিধানসহ কিছু পরীক্ষার্থীর অসদুপায় অবলম্বনের দিকে তীক্ষ্ণ নজর রাখাও বাঞ্ছনীয়। এছাড়া ইদানীং করোনা সংক্রমণের হার ফের বাড়ছে, সে বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যবিধির প্রতি নজর দিতে হবে।

Continue Reading

Previous: পরিসংখ্যান দেশের উন্নয়ন ও অগ্রগতির পরিমাপক: প্রধানমন্ত্রী
Next: করোনার দৈনিক শনাক্ত ২০০ ছাড়িয়েছে, হার ৩.৮৮

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.