Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের দীপশিখা জ্বালিয়ে দিয়েছেন: সমাজকল্যাণমন্ত্রী

নিউজডেস্ক June 15, 2022

তথ্যবিবরণী-
সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ বলেছেন, পৃথিবীতে যা সুন্দর তা কখনও থেমে থাকে না, বাংলাদেশও থেমে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বাধা-বিপত্তি অতিক্রম করে উন্নয়নের দীপশিখা জ্বালিয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন।

গতকাল বুধবার (১৫ জুন) রাজশাহীর বায়ায় সরকারি শিশু পরিবারে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের আন্ত:প্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে একের পর এক অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন। তিনি অচেনা বাংলাদেশকে পরিচয় করে দিয়েছেন উন্নয়নের রোল মডেল হিসেবে। কাউকে পিছনে ফেলে নয়, অসহায় শিশু-কিশোরসহ সকল জনগোষ্ঠীর মানুষকে উন্নয়নের মূল প্রবাহে আনতে কাজ করছে সরকার। শিশুদের আগামীর ভবিষ্যত নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।

নুরুজ্জামান বলেন, আজকের শিশুরা আগামীর সম্পদ। তাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। দেশের সরকারি শিশু পরিবারগুলোতে এতিম, দুস্থ ও অসহায় শিশুরা বেড়ে উঠছে। শিশু পরিবারগুলোর পরিবেশ আরও উন্নত ও আধুনিক করা হবে। সেই লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মানবতার মাতা, আসলে সকলের চিন্তাই তিনি করেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, যে জাতি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে, সে জাতি কখনও পরাজিত হয় না। পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করতে চেয়ে ছিল, তারা বিজয়ী হতে পারেনি; আগামীতেও পারবে না। তিনি অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার কথা উল্লেখ করে বলেন, এখন দেশের ১৮ কোটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে একত্রিত হয়েছে, কেউ উন্নয়নের গতি রোধ করতে পারবে না।

মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করতে সকলকে উৎসাহ-উদ্দীপনা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আজকের শিশুদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে সকলের সহযোগিতা দরকার। এ কাজে সকলকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি শিশু পরিবারে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কর্মকান্ডে আনন্দিত হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শুরুতে সমাজকল্যাণমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বিভাগীয় পর্যায়ের আন্ত:প্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে মন্ত্রী রাজশাহী বিভাগের ৮টি জেলা থেকে আগত শিশু পরিবারগুলোর শিশুদের অংশগ্রহণ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

জেলাপ্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বক্তব্য রাখেন।

এর আগে সকাল এগারো’টায় মন্ত্রী ৮টি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের আওতায় বায়া শিশু পরিবারে রাজশাহী কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিকেলে সমাজকল্যাণমন্ত্রী বায়ায় শিশু ও মহিলাদের নিরাপদ হেফাজত কেন্দ্র (সেফ হোম) পরিদর্শন করেন।

Continue Reading

Previous: রাসিকে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ কার্যক্রম উদ্বোধন
Next: রাজশাহী মহানগরীতে “জনশুমারি ওগৃহগণনা ২০২২” এর কার্যক্রম উদ্বোধন

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.