Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে

নিউজডেস্ক June 16, 2022

সম্পাদকীয়: বিদ্যমান বৈশ্বিক সংকটে দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা রক্ষা করতে সতর্কতামূলক মুদ্রা ও রাজস্ব নীতি অনুসরণের সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী দিনে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়ার আশঙ্কাও করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে দেশের হালনাগাদ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত ‘বাংলাদেশ ব্যাংক ত্রৈমাসিক’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এ পরিস্থিতিতে মুদ্রার বিনিময় হারে স্থিতিশীলতা রক্ষা এবং মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

করোনা পরিস্থিতির উন্নতির কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি এলেও মূল্যস্ফীতি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করেছে। সম্প্রতি দেশে আমদানি বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার ব্যয়ও বেড়েছে। অন্যদিকে কাক্সিক্ষত মাত্রায় রেমিট্যান্স বাড়ছে না, বরং কমছে। সার্বিকভাবে ডলারের বিপরীতে টাকার মান কমছে। এ পরিস্থিতিতে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে আর্থিক ও রাজস্ব নীতিতে সতর্ক থাকা প্রয়োজন।

বিশ্বব্যাপী পণ্য সরবরাহে সৃষ্ট জটিলতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি বড় পরিসরে পুনরুদ্ধারে নানামুখী কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে প্রায় সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির হার বেশি মাত্রায় বেড়েছে। আমদানিনির্ভরতার কারণে বৈশ্বিক মূল্যস্ফীতি দেশের মূল্যস্ফীতির ওপর প্রভাব বিস্তার করছে। এ বাস্তবতায় আমদানিনির্ভরতা কাটিয়ে ওঠা প্রয়োজন। উদ্বেগজনক হলো, বৈশ্বিক অস্থিরতার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থায়ও অস্থিরতার আভাস পাওয়া যাচ্ছে। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ব্যাংকিং খাতে ঋণপ্রবাহ বাড়লেও বিপরীতে আমানত প্রবাহ কমেছে।

এতে ব্যাংকে তারল্য কমেছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেশি হারে বৃদ্ধি পাওয়ায় আমদানিতে চাপ বেড়েছে। এদিকে খেলাপি ঋণ বাড়ার কারণে ব্যাংকিং খাতে সম্পদের গুণগত মান কমেছে। এ অবস্থায় কাক্সিক্ষত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। করোনায় অনেকে চাকরি হারিয়েছেন, অনেকের আয় কমেছে। দেশে নতুন করে বহু মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছে। এসব কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ বাড়ছে।

বিশ্ব বাস্তবতায় শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যাবে কি না, তা বলা কঠিন। তাই সামাজিক সুরক্ষা কর্মসূচির আকার ও গভীরতা বাড়ানো দরকার। এ খাতে যাতে কোনো অনিয়ম না হয়, তা নিশ্চিত করতে হবে। কৃষি উৎপাদনে বৈচিত্র্য আনার পাশাপাশি এ খাতকে বেগবান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

কৃষির ওপর নির্ভরশীল মানুষের আয় বাড়লে তা অভ্যন্তরীণ চাহিদাকে বেগবান করবে; একই সঙ্গে সামষ্টিক অর্থনীতিকেও করবে গতিশীল। বস্তুত প্রান্তিক কৃষকসহ ক্ষুদ্র আয়ের মানুষের ক্রয়ক্ষমতা না বাড়লে মূল্যস্ফীতি রোধের কার্যক্রমে সুফল মিলবে কি না, সে বিষয়ে সন্দেহ থেকেই যায়।

Continue Reading

Previous: জনশুমারির প্রথম দিনে তথ্য দিলেন প্রধানমন্ত্রী
Next: ২৪ ঘণ্টায় ৩৫৭ জনের করোনা শনাক্ত, ৩৩১ জনই ঢাকার

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.