Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

নদী ভাঙনের শিকার ৯ হাজার পরিবারকে ঘর দেবে সরকার

নিউজডেস্ক October 13, 2021

আলো ডেস্ক: নদী ভাঙনের শিকার ৯ হাজার ৪৪৫টি পরিবারকে দুই শতাংশ জায়গাসহ পাকা ঘর করে দেবে সরকার। ইতোমধ্যে এসব গৃহহীনদের তালিকা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি বলেন, এ বছর বন্যা ততো তীব্রভাবে হয়নি। কিন্তু নদী ভাঙন খুব তীব্র হয়েছে। প্রধানমন্ত্রী ৬ সেপ্টেম্বর আমাকে নির্দেশনা দেন, নদী ভাঙনে কত মানুষ ঘরবাড়ি হারিয়েছে সেই তালিকা করতে। আমরা দুই সপ্তাহের মধ্যে তালিকা করতে সক্ষম হয়েছি। ৯ হাজার ৪৪৫টি পরিবার গৃহহারা হয়েছে, সেই তালিকা আমরা করেছি। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এই তালিকা তার কার্যালয়ে পাঠিয়ে দিতে। সবাইকে দুই শতাংশ জায়গাসহ পাকা ঘর করে দেওয়া হবে। কোথাও কোথাও আমরা তাঁবু বণ্টন করেছি অস্থায়ী বসবাসের জন্য। নদী ভাঙনে রোধে টেকসই ব্যবস্থাপনার জন্য ডেল্টা প্ল্যান প্রণয়ন করা হয়েছে জানিয়ে এনামুর রহমান বলেন, সেই ডেল্টা প্ল্যানের মধ্যে একটি হটস্পট হচ্ছে নদী ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার আওতায় রয়েছে- নদীতে টেকসই বাঁধ দেওয়া, নদী খনন করে নাব্যতা সৃষ্টি করা। ২০৩১ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ৩৭ বিলিয়ন ডলার বাজেট ঘোষণা করা হয়েছে। এছাড়া জাপান সরকারের উন্নয়ন সংস্থা-জাইকার প্রতিনিধিরা কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলার নদীগুলো শাসন করে বন্যা ব্যবস্থাপনার কাজ শুরু করেছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সব দুর্যোগ মোকাবিলায় আমরা সফলতা অর্জন করেছি। কিন্তু ভূমিকম্প মোকাবিলায়, সত্যি কথা বললে এখন পর্যন্ত আমাদের সেই সক্ষমতা হয়নি। তবে আপনাদের জন্য সুখবর বাংলাদেশ সরকার বিল্ডিং কোড করেছে। এই কোড মেনে আগামীতে বাড়ি করলে, তা ভূমিকম্প সহনীয় হবে। ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সহনীয় মাত্রায় তৈরি করা হয়েছে। পুরোনো ভবনগুলো ভূমিকম্প সহনীয় করতে জাইকার সঙ্গে একটি সমঝোতায় হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ৫০ বছর মেয়াদি একটা কর্মসূচি গ্রহণ করেছি। প্রথম ধাপে রড-সিমেন্ট ব্যবহার হয়নি, ১০০-৪০ বছরের পুরনো এমন বাড়িগুলো ভেঙে বিল্ডিং কোড অনুযায়ী নতুন করে নির্মাণ করে দেব জাপান সরকারের কারিগরি ও অর্থনৈতিক সহায়তায়। সম্প্রতিকালে যেগুলো হয়েছে সেগুলো আমরা পরিদর্শন করবো। অত্যাধুনিক স্ক্যানার মেশিন দিয়ে এর ভূমিকম্পের সহনীয়তা পরীক্ষা করা হবে। ভূমিকম্প সহনীয় না হলে সংস্কারের মাধ্যমে তা ভূমিকম্প সহনীয় করা হবে। এনামুর রহমান বলেন, ভূমিকম্প ব্যবস্থাপনার জন্য ১৫০ কোটি টাকা দিয়ে ৩৫ থেকে ৬৫ মিটার পর্যন্ত উদ্ধার কাজ করতে সক্ষম লেডার কেনার প্রস্তুতি নিয়েছি। এ টাকা দিয়ে ১১টি লেডার কেনা যাবে। এরমধ্যে দুটি দেব ঢাকায়, তিনটি চট্টগ্রামে আর বাকিগুলো ছয়টি বিভাগীয় শহরে দেওয়া হবে। বাংলাদেশ ইতোমধ্যে ৪৫৬টি ফায়ার সার্ভিস স্টেশন করা হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, এটাকে ৫৫০টি উন্নীত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। সিভিল ডিফেন্স লোকদের আরও দক্ষ করে তোলার জন্য বঙ্গবন্ধু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি নামে একটি একাডেমি করার জন্য মুন্সিগঞ্জে ১০০ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। সেটার কাজ শুরু হয়েছে।

Continue Reading

Previous: বেনাপোলে খালাস হলো ভারত থেকে আসা ২০০টন অক্সিজেন
Next: ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদানের প্রক্রিয়া শুরু হচ্ছে

Related Stories

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
“কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতির কৃতজ্ঞতা প্রকাশ”
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতির কৃতজ্ঞতা প্রকাশ”

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217834
Users Today : 1102
This Month : 165349
This Year : 189270
Total Users : 217834
Views Today : 18536
Total views : 776894

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.