Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

বাংলাদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল না হওয়ার আহ্বান: জুরাইদা

নিউজডেস্ক June 18, 2022

আলো ডেস্কঃ মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের সংকট চরমে পৌঁছেছে। শ্রমিকের অভাবে দেশটির কোম্পানিগুলো ক্রয়াদেশ ফিরিয়ে দিচ্ছে আর খোয়াচ্ছে বিপুল পরিমাণ অর্থ। দেশটিতে শুধু পাম তেল উৎপাদন খাতে প্রায় ১ লাখ ২০ হাজার শ্রমিকের তীব্র ঘাটতির মধ্যেই স্থানীয় পাম তেল উৎপাদকদের ইন্দোনেশিয়া ও বাংলাদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল না হওয়ার আহ্বান জানান দাতুক জুরাইদা কামারুদ্দিন। স্থানীয় সময় শনিবার মালয়েশিয়ার বৃক্ষরোপণ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক জুরাইদা কামারুদ্দিন এক বিবৃতিতে এসব কথা বলেন।

এ সময় তিনি আবাদ মালিকদের উদ্দেশে বলেন, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের শ্রমিকদের ওপর খুব বেশি নির্ভরশীল না হয়ে ভবিষ্যতে অবশ্যই ভারত ও পাকিস্তানের মতো দেশের শ্রমিকদের জন্য উন্মুক্ত রাখতে হবে। তিনি মালয়েশীয় এস্টেট ওনার্স অ্যাসোসিয়েশনকে (এমইওএ) আশ্বাস দিয়ে বলেন, তার মন্ত্রণালয় বর্তমানে মানবসম্পদ মন্ত্রণালয়, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং কো-অপারেটিভ কমিশনের মতো অন্যান্য বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যাতে এ সমস্যাটি দ্রুত সমাধান করা যায়।

এদিকে, কোভিড-১৯ মহামারির কারণে মালয়েশিয়ায় বন্ধ থাকা বিদেশি শ্রমিক নিয়োগ পুনরায় চলতি বছরের ফেব্রুয়ারিতে চালু হলেও সরকারি অনুমোদনের ধীরগতির কারণে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক ফেরত আসতে পারেনি। শ্রমিকদের সুরক্ষা নিয়ে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের সঙ্গে আলোচনার দীর্ঘসূত্রতাকেও আরেকটি কারণ বলছেন শিল্পগোষ্ঠী, কোম্পানি ও কূটনীতিকরা।

রফতানিনির্ভর মালয়েশিয়ার এই দেশটি কারখানা পরিচালনা, বৃক্ষরোপণ এবং সেবা খাতের চাকরির জন্য লাখ লাখ বিদেশি শ্রমিকের ওপর নির্ভর করে থাকে। কারণ, এসব কাজকে মালয়েশিয়ার স্থানীয়রা নোংরা, বিপজ্জনক ও কঠিন বলে মনে করেন এবং এগুলোতে সম্পৃক্ত হওয়া থেকে স্থানীয় নাগরিকরা তাদের নিজেদের দূরে রাখেন।

Continue Reading

Previous: বিশ্বে ১০০ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছে: জাতিসংঘ
Next: আবারও আসছে ‘গেম অব থ্রোনস’

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.