আলো ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল-বিকেল দুই ধাপের এ পরীক্ষায় গড়ে ৯৫ দশমিক ৮২ শতাংশ পরীক্ষার্থীৎ উপস্থিত ছিল। গতকাল শনিবার বিকেলে বুয়েট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, বুয়েটে ভর্তি পরীক্ষায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘ক’ গ্রুপ এবং স্থাপত্য বিভাগের জন্য ‘খ’ গ্রুপ করেছে। ‘ক’ গ্রæপের পরীক্ষা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হয়েছে ‘খ’ গ্রুপের পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতিতে।
অধিকাংশ হলেই শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিল। সকালে ‘ক’ গ্রুপের উপস্থিতির হার ছিল ৯৯ দশমিক ৭৫ শতাংশ। বিকেলে ‘খ’ গ্রুপের উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ৮৯ শতাংশ। দুই ধাপের পরীক্ষায় উপস্থিতির হার ৯৫ দশমিক ৮২ শতাংশ। এবার মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে।
আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ হাজার ৩৪ শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের প্রথম থেকে ৩০০০তম পর্যন্ত দুই শিফটে (৬ হাজার ৮৮ শিক্ষার্থী) মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। এর মধ্যে ছাত্র চার হাজার ৬৩২ জন এবং ছাত্রী এক হাজার ৪৫৬ জন।
