Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সুনীল অর্থনীতি সুফল পেতে সক্ষমতা বাড়াতে হবে

নিউজডেস্ক June 20, 2022

সম্পাদকীয়: এক যুগ আগে সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে মিয়ানমারের বিপক্ষে এবং নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতে ভারতের বিপরীতে বাংলাদেশের বিজয়ে প্রতিবেশী রাষ্ট্র দুটির সঙ্গে দীর্ঘদিনের সমুদ্রসীমা বিরোধের সুরাহা হয়। বঙ্গোপসাগরে ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটারের মধ্যে আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ পেয়েছে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার। মিয়ানমারের সঙ্গে বিরোধপূর্ণ ৮০ হাজার বর্গকিলোমিটারের মধ্যে ৭০ হাজার বর্গকিলোমিটার বাংলাদেশ লাভ করে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমুদ্র বিজয়ের ফল আমরা কতটুকু ঘরে তুলতে পেরেছি? যদি কাঙ্ক্ষিত ফল আমরা ঘরে তুলতে না পারি, তাহলে তো দেশের সমুদ্রসীমায় আহরণযোগ্য বিপুল মৎস্যভা-ার থেকে আমরা পিছিয়ে পড়ব। ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির সুফল থেকে আমাদের বঞ্চিত হতে হবে। বিশ্ব অর্থনীতিতে বর্তমানে তিন থেকে পাঁচ ট্রিলিয়ন ডলার মূল্যের কর্মকা- হচ্ছে সমুদ্র ঘিরে। বিশ্বের ৪৩০ কোটি মানুষের ১৫ শতাংশ আমিষের জোগান দিচ্ছে সমুদ্রের মাছ ও উদ্ভিদ।

বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন মোট ৬৬৪ কিলোমিটার, কিন্তু মাছ আহরণ করা হয় মাত্র ৬০ কিলোমিটারের মধ্যে। তাই মাছের বৈশ্বিক উৎপাদনে বাংলাদেশের হিস্যা মাত্র ২.৬ শতাংশ। বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে যথেষ্ট সফলতা অর্জন করেছে এবং বর্তমানে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে; কিন্তু সমুদ্রে এখনো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি।

সামুদ্রিক মৎস্য আহরণের পরিমাণ প্রতিবছর বাড়লেও তা আশানুরূপ নয়। ২০০৮-০৯ অর্থবছরে পাঁচ লাখ ১৪ হাজার ৬৪৪ টন সামুদ্রিক মৎস্য আহরিত হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে আহরিত হয়েছে ছয় লাখ ২৬ হাজার ৫২৮ টন। আর ২০১৮-১৯ অর্থবছরে সাত লাখ টনের মতো সামুদ্রিক মৎস্য আহরণ করা হয়। প্রায় ৫০ লাখ জেলে এই মৎস্য আহরণের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সক্ষমতার অভাবে আমাদের মৎস্যসম্পদ আহরণের পরিমাণ কম। অন্য দেশের জেলেরা কোটি টাকা দামের বোটে আধুনিক জাল নিয়ে সাগরে গেলেও আমাদের জেলেদের ভরসা পুরনো আমলের জাল ও নৌকা।

এর ওপর আছে মহাজনের দাদন। আর্থিক সংকট ও পৃষ্ঠপোষকতার অভাবে অনেকটাই দূরে থেকে যাচ্ছে সুনীল অর্থনীতির স্বপ্ন।   সমুদ্র অর্থনীতির ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আমাদের সক্ষমতা অর্জন করতে হবে। অত্যাধুনিক বোট, নিরাপত্তা সরঞ্জাম, জিপিএস সিস্টেমসহ উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে। জেলেদের প্রশিক্ষিত করে সক্ষমতা না বাড়ালে সম্ভাবনা কাজে লাগানো  কঠিন হবে।

Continue Reading

Previous: দীর্ঘ বিরতি কাটিয়ে আগামিকাল মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ
Next: দিনাজপুর পৌর মেয়রের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.