তথ্যবিবরণী-
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন তথ্য অধিদফতরের সঙ্গে আঞ্চলিক তথ্য অফিসসমূহের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার (২০ জুন) ঢাকায় তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে প্রধান তথ্য অফিসারের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তথ্য অধিদফতরের পক্ষে প্রধান তথ্য অফিসার এবং ৭টি আঞ্চলিক তথ্য অফিসের প্রধানগণ নিজ নিজ কার্যালয়ের পক্ষে এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য অধিদফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
