আলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্টের বিএনপি সমর্থিত নারী আইনজীবীরা।
বেগম খালেদা জিয়া মহিলা আইনজীবী সমর্থক ফোরামের উদ্যোগে গতকাল সোমবার দুপুর ১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) ভবনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এতে অর্ধশত নারী ও পুরুষ আইনজীবী অংশ নেন।
তারা অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি জানান। মানববন্ধন শেষে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের মাজার গেট দিয়ে সড়কে বের হতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গেট বন্ধ করে দেওয়া হয়। পরে তারা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট বার ভবনের ফিরে যান।
