Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিরোনাম
  • সারাদেশ

বগুড়ায় বাড়ছে বন্যার পানি, নদীগর্ভে ২৯৬ বসতভিটা

নিউজডেস্ক June 22, 2022

আলো ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ডুবছে চর ও নিম্নাঞ্চলের নতুন এলাকা। পাশাপাশি নদীর তীব্র স্রোতে দেখা দিয়েছে ভাঙন। গত কয়েকদিনে উপজেলার চালুয়াবাড়ী ও বোহাইল ইউনিয়নের প্রায় ২৯৬টি বসতভিটা বিলীন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাই বাড়িঘর ভেঙে গৃহপালিত পশু এবং পরিবার নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন ভাঙনের হুমকিতে থাকা লোকজন। গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি বিপৎসীমার প্রায় ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর গত সোমবার পানি ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

গতকাল মঙ্গলবার সকালে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের সুজাতপুর গ্রামে যমুনাপাড়ে গিয়ে দেখা যায়, বাড়িঘর ভাঙা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনেকে। কেউ সিমেন্টের খুঁটি তুলছেন, কেউ টিন খুলছেন, আবার দলবদ্ধভাবে কয়েকজন ঘরের টিনের চালা তুলছেন নৌকায়। সারিয়াকান্দি উপজেলার সুজাতপুর বাওলাপাড়ার ঝরনা বেগম জানান, তার এক ছেলে এক মেয়ে বড় হয়েছে। কয়েক বার নদী ভাঙার পর এ গ্রামে তিনি বাড়ি করেছিলেন পাঁচ বছর আগে। সেই জায়গাটুকুও ভেঙে নিলো যমুনা নদী।

তিনি এখন অন্য জায়গায় আশ্রয় নেওয়ার জন্য নৌকায় ঘরবাড়িসহ তার সংসারের সবকিছু তুলেছেন। যাচ্ছেন নতুন ঠিকানায়। একই গ্রামের বৃদ্ধ আফিজ উদ্দিন ব্যাপারী জানান, তার শৈশবকাল কেটেছে চালুয়াবাড়ী ইউনিয়নের কর্ণিবাড়ী চরে। সেখানে তিনি ১৯ বছর ছিলেন। কর্ণিবাড়ী ভাঙার পর বাড়ি করেছিলেন একই ইউনিয়নের বিরামের পাঁচগাছি চরে। সেখানে ছয়বছর থাকার পর নদী ভাঙনের শিকার হয়ে বাড়ি করেছিলেন এই সুজাতপুর চরে। এখানে তিনি প্রায় ৩০ বছর কাটিয়েছেন। এতবছর পর সে জমিও যমুনা নদী ভেঙে দিলো। নদীভাঙনের শিকার হয়ে তিনি তার পরিবার এবং ঘরবাড়ি ভেঙে নৌকায় নিয়ে যাচ্ছেন ভিন্ন ঠিকানায়।

অজিবা বেগম জানান, তারা ছিলেন চকরথিনাথ চরে, সেখান থেকে ঘর ভেঙে এসেছিলেন বিরামের পাঁচগাছি চরে। তারপর এসেছেন এই সুজাতপুরে। এখানেও ভাঙন দেখা দেওয়ায় এখন তিনি নৌকায় তার বাড়িঘর সহ সংসারের যাবতীয় জিনিসপত্র তুলেছেন নিরাপদ স্থানে যেতে। গ্রামের মোফাজ্জলের স্ত্রী জরিনা বেগম জানান, কর্ণিবাড়ী চরে তার জন্ম। সেখানে ভাঙার পর তার বিয়ে হয়েছিল বিরামের পাঁচগাছি চরে। সেই চর ভাঙার পর তিনি ছয়বার নদীভাঙনের শিকার হয়ে বাড়ি করেছিল সুজনের পাড়া গ্রামে।

আবারো নদীভাঙনের শিকার হয়ে তিনি তার বাড়িঘর নিয়ে আশ্রয় নিতে যাচ্ছেন চালকান্দি বেড়িবাঁধে। বোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খান বলেন, গত দুদিনে আমার ইউনিয়নের বোহাইল এবং কাজলা গ্রামের ৪৬টি ঘরভিটা যমুনায় বিলীন হয়েছে। যে হারে নদী ভাঙতে শুরু করেছে তাতে কয়েকদিনে কয়েকশ ঘরভিটা ভাঙনের হুমকিতে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, চরাঞ্চলে ভাঙন ঠেকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে। এরই মধ্যেই জরুরি ভিত্তিতে কিছু কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, নদীভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে চালুয়াবাড়ী ইউনিয়নের মানিকদাইড় গ্রামে জিও ব্যাগ ফেলানো হবে। বন্যার্তদের সহযোগিতায় শুকনো খাবার বিতরণ করা হবে।

Continue Reading

Previous: ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ আগস্ট
Next: কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.