Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীর পশুহাটে বেচাকেনায় মন্দা

নিউজডেস্ক June 24, 2022

স্টাফ রিপোর্টার-
তুলনামূলক সংখ্যক গবাদিপশু থাকলেও ছিলনা বিক্রি। ফলে দিনভর পশু নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটে অনেক খামারি ও ব্যাবসায়ীর। অনেকের পশু শেষ পর্যন্ত বিক্রি না হওয়ায় ফিরিয়ে নিয়ে গেছেন। রাজশাহীর সিটি হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

হাটের হাজারাদার ও পশু নিয়ে আশা খামারি ও ব্যাবসায়ীরা জানান- কোরবানির ইদের বেশি সময় নেই। গেল বছর করোনার পরেও ইদের আগের এই সময়ে হাটে ভালো কেনাবেচা হয়েছে। কিন্তু এবছর হাটে তুলনামূলক ক্রেতা ও বিক্রেতা কম।

কয়েকজন ক্রেতা জানায়, হাটে কেনাবেচা কম হচ্ছে। কারণ ব্যাপারিরা এখনও হাটে নামেনি। এছাড়া বন্যা একটি কারণ হতে পারে। তবে হাটে ক্রেতা কম থাকলেও পশু বিক্রেতা দামে ছাড়ছেন না।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮টি গরু বিক্রির জন্য নিয়ে এসেছেন মাহিদুল ইসলাম। তিনি দুপুর ১২টার দিকে জানান- দুইটা গরু বিক্রি হয়েছে তার। বাকি ছয়টি গরু নিয়ে তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন।

মাহিদুল আরো জানান, ‘বাজার ভালো না। হাটে গরু, মহিষ কম উঠেছে। তারপরেও ক্রেতা কম। বিক্রি হচ্ছে না গরু। অনেকেই ১০ থেকে ১৫টি করে গরু নিয়ে এসেছেন। তাদের দুটি-তিনটি বেশি গরু বিক্রি হয়নি। গরুর দামই বলছে না কেউ, বিক্রি তো দূরের কথা।

চাঁপাইনবাবগঞ্জ থেকে পশু (গরু-মহিষ) আনতে পথে ভোগান্তি হচ্ছে কি? এমন কথার উত্তরে তিনি জানান, ‘না’। পথে কাউকে চাঁদা বা অন্য কোনো হয়রানির শিকার হতে হয়নি।’

গরু ব্যবসায়ী আজমল জানান, ‘গত বছর কোরবানি ইদে এই হাটে ক্রেতারা ২২ থেকে ২৬ হাজার টাকা মণ টার্গেটে গরু কিনেছেন। এবছর ২৮ থেকে ৩০ হাজার টাকা মণ টার্গেটে মানুষকে কোরবানির গরু কিনতে হবে। কারণ সবকিছুর সাথে বেড়েছে গরুর মাংসের দামও।’

বাড়িতে লালনপালন করে হাটে গরু বিক্রি করতে এসেছেন আব্দুর রহিম। তিনি জানান, গরু লালন-পালন করতে পানিসহ সবকিছুই কিনতে হয়। খরচ শুরু গরু কেনা থেকে। এরপরে লালন-পালন বাবদ- খড়, ধানের গুড়া, চালের গুড়া, খৈল, গমের আটা, অ্যাঙ্করের ভূষি ছাড়াও বিভিন্ন চিকিৎসা খরচ রয়েছে। এইগুলোর পরেই একটি গরু বিক্রির উপযুক্ত হয়ে উঠে।

তিনি আরো বলেন, যেভাবে সবকিছুর দাম বেড়েছে, সেই ভাবে আমরা গরুর দাম পাবো কী না জানি না। তারপরে যদি ভারত থেকে গরু আসে তাহলে আমাদের মতো ছোট খামারিরা লোকসানের মুখে পড়বে।

গরু ক্রেতা আলতাফ হোসেন জানান, কোরবানি ইদের দুই সপ্তার বেশি সময় বাকি। অনেকেই কোরবানির গরু রাখার সমস্যার কারণে কিনছেন না। তারা ইদের দুই-তিনদিন আগেই কিনবেন। সেই কথা ভেবে অনেকেই হাটে আসেননি।

তিনি বলেন, হাটে বেচাকেনা কম হলেও গরুর মালিকরা দামে ছাড় দিচ্ছেন না। তারা দাম বেশি হাকাচ্ছেন। তার মধ্যে দামে হয়ে গেলে অনেকেই কিনে নিচ্ছেন। তবে হাটে কোরবানির গরু ক্রেতা হাতেগোনা।

সিটিহাটের ইজারাদার ফারুক হোসেন ডাবলু জানান, হাটে ক্রেতা-বিক্রেতা কম। গতবছর এই সময় হাটে কেনাবেচা ভাল হয়েছিল। কিন্তু এই বছরে কেনাবেচায় মন্দা।

Continue Reading

Previous: রাজশাহীর বাজারে বেড়েছে সবজি ও মাছের দাম
Next: ৩নং ওয়ার্ডে টিসিবি’র কার্ড বিতরণ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.