Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

বন্যা প্রতিরোধের কোনো ব্যবস্থা করেনি সরকার: ফখরুল

নিউজডেস্ক June 24, 2022

আলো ডেস্ক: বন্যা প্রতিরোধের কোনো ব্যবস্থা নেয়নি সরকার। বরং বন্যা বাড়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার বিএনপি নেতা চৌধুরী আলম গুমের এক যুগপূর্তি উপলক্ষে তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, গত ১২ বছর ধরে নিখোঁজ চৌধুরী আলম। এখনো পর্যন্ত তার কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি সরকার তার কোনো খোঁজ দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে।

এ পর্যন্ত বিএনপির ৬০০ এর বেশি নেতাকর্মী গুম হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের আইনে পরিষ্কার করে বলা হয়েছে জোর করে যদি কাউকে নিয়ে যাওয়া হয় সেটা মানবাধিকার লংঘন, অপরাধ। এতেই প্রমাণিত হয় এই সরকার ফ্যাসিবাদী। তাদের ১৫ বছর দুঃশাসনে বাংলাদেশের কত মানুষ পরিবার হারা হয়েছে, সন্তানহারা হয়েছে, কতজন স্বামীহারা হয়েছেন, কতজন পুত্রহারা হয়েছে তার সঠিক কোনো হিসাব নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- গুম, হত্যা, মানুষের অধিকার কেড়ে নেওয়া, মানুষের ওপর নির্যাতন নিপীড়ন করা, ভোটের অধিকার হরণ করার জন্য এ সরকারের আশু পদত্যাগ দাবি করছি।

পদত্যাগ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনেরও দাবি জানাচ্ছি। মির্জা ফখরুল বলেন, চৌধুরী আলমের গুম হয়ে যাওয়া শুধু পরিবারের ক্ষতি নয়, শুধু বিএনপির ক্ষতি নয়, আমি মনে করি এটা দেশ ও জাতির ক্ষতি। চৌধুরী আলম একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। সে কারণে তার অনুপস্থিতিতে আমাদের একটা বিরাট শূন্যতার মধ্যে পড়তে হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন চৌধুরী আলমকে সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন বিরোধী আন্দোলন দমন করার জন্য এ গুম, খুন, বেআইনিভাবে আটক করে হত্যা করা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এমনভাবে বেড়েছে, যা কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে হতে পারে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন থেকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে তখন থেকে তারা এ দেশের মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। জীবনের অধিকার কেড়ে নিয়েছে। আজকে যাদের গুম করা হয়েছে তাদের জীবনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাদের সম্পদ, ব্যাংকের অর্থ, ওয়ারিশ সার্টিফিকেট পর্যন্ত তারা তুলতে পারছে না। তারা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না। চৌধুরী আলম মোটামুটি সচ্ছল থাকায় তার পরিবার, ছেলে-মেয়েরা টিকে আছেন। এমনও পরিবার আছে যাদের দু’বেলা দু’মুঠো ভাত জোটেনা। শুধু গুম নয়, প্রতিটি ক্ষেত্রে এ সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

যে কারণে আমি বলেছিলাম- এ সরকারকে গণশত্রু হিসেবে আখ্যা দেওয়া যেতে পারে। ফখরুল বলেন, আমি গতকাল (বুধবার) সিলেটে গিয়েছিলাম। সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিজের চোখে না দেখলে ভয়াবহতা সম্পর্কে ধারণা করা যায় না। মানুষ যে কষ্টে আছে। তাদের ত্রাণ পৌঁছে দেওয়া, বাঁচার ব্যবস্থা করে দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি সরকার। অথচ প্রধানমন্ত্রী হেলিকপ্টারে গিয়ে ঘুরলেন। সার্কিট হাউজে নেমে সেখানে দশ জনকে টোকেন ত্রাণ দিয়েছেন। তারপর বলেছেন সব হয়ে যাবে। কিন্তু আমি গতকাল রাতে এসেছি তখন পর্যন্ত খবর পেয়েছি সেগুলো কিছুই করা হয়নি। সেনাবাহিনী নামার পরে কিছু কাজ হচ্ছে। আর সবচেয়ে বেশি কাজ করছে আমাদের দলের নেতাকর্মীরা।

তারা নৌকা ভাড়া করে নিজেদের পয়সা দিয়ে ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে। তারা ব্যাপকহারে কাজ করছে। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতাদের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। এরা প্রত্যেকে মিথ্যাবাদী। এদের মতো মিথ্যা কথা কেউ বলতে পারে না। অনর্গল মিথ্যা কথা বলে এরা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুচলেকা দিয়ে ওয়ান ইলেভেনের পরে কে আমেরিকায় গিয়েছিলেন সেটা আমরা সবাই জানি।

জাতির সঙ্গে বেইমানি তার (শেখ হাসিনা) আজকের কাজ না। ১৯৮৬ সালের নির্বাচনের আগে উনি প্রকাশ্য জনসভায় ঘোষণা করেছিলেন- এরশাদের সঙ্গে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। তার দু’দিন পরেই উনি জামায়াতকে সঙ্গে নিয়ে এরশাদের সঙ্গে নির্বাচন করেছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও গুম হওয়া চৌধুরী আলমের স্ত্রী হাসিনা চৌধুরী, বড় ছেলে আবু সাইদ চৌধুরী, বড় মেয়ে মাহমুদা আক্তার, ছোট মেয়ে মাহফুজা আক্তার, ছোট ছেলে আবু সাদাত চৌধুরী, ছোট চাচা খুরশীদ আলম মিন্টু, শাহবাগ থানা বিএনপি নেতা এমএ হান্নান প্রমুখ।

Continue Reading

Previous: পদ্মা সেতু’র উদ্বোধন বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী
Next: করোনা ও ডেঙ্গুর যৌথ আগ্রাস

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.