স্টাফ রিপোর্টার-
বন্যার্তদের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন রাজশাহী দলিল লেখক নেতারা। বন্যাকবলিত অসহায় মানুষদের পাশে একটু দাঁড়ানোর প্রচেষ্টায় এই খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে বলে জানান দলিল লেখক নেতারা। বর্নাত মানুষেরা যেন না খেয়ে মারা যায় তাই আমাদের এই প্রচেষ্টা।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট বিস্কুট, এক বক্স (২০ প্যাকেট) খাবার স্যালাইন, ২৫০ গ্রাম খাগরাই, নাপা ওষুধ, মোমবাতি ও দিয়াশলাই ইত্যাদি। ট্রাক ভর্তি করে তারা তা নিয়ে যাবে সিলেট সুনামগঞ্জের বনার্তদের মাঝে।
দলিল লেখক কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হক বলেন, আমরা সামান্য কিছু জিনিসি নিয়ে বর্নার্তদের মাঝে যাচ্ছি। আমরা সবসময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকব। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
