Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

যুক্তরাষ্ট্রের জন নিরাপত্তায় অস্ত্র-নিয়ন্ত্রণ আইন পাস

নিউজডেস্ক June 26, 2022

সম্পাদকীয়: অবশেষে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার রাশ টানতে ‘বাইপার্টিসান সেফার কমিউনিটিজ এ্যাক্ট ’ নামে একটি বিল দেশটির সিনেট পাশ করেছে। গত ২৩ জুন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে ভোটাভুটিতে বহুকাংক্ষিত বিলটি পাশ হয়েছে। বিলটিতে ৫৩ জন ডেমোক্র্যোট ও ১৫ জন বিপাবলিকান সিনেটর সমর্থন দেন। বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ৩৩ জন।

ঐতিহাসিক ওই বিল অনুযায়ী ২১ বছরের কম বয়সীদের কাছে অস্ত্র বিক্রি করতে তাদের পারিবারিক ইতিহাস যাচাই করা হবে। এ ছাড়া মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্ম সূচির ১ হাজার ১০০ কোটি এবং স্কুলের নিরাপত্তা কর্মসূচির জন্য ২০০ কোটি মার্কিন ডলার বরাদ্দের কথা বলা হয়েছে ওই বিলে। প্রায় ৩০বছরের মধ্যে মার্কিন সিনেটে পাশ হওয়া সবচেয়ে তাৎপর্যপূর্ণ এ বিলটি।

বিলটি এমন সময় পাশ হলো, যখন যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গত ২৪ মে টেক্সাসের একটি স্কুলে নির্বিচার বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়। তার কয়েকদিন আগে নিউইয়র্কের বাফেলোর একটি সুপার মার্কেটে এক বন্দুক হামলায় ১০ জন নিহত হন,যাদের  সবাই  কৃষ্ণাঙ্গ। এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি ওঠে।

হামলা বেড়ে যাওয়ায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান পাটির অনেকেই বন্দুক ব্যবহার নিয়ন্ত্রণের পক্ষে মত দেন। কয়েক দশকের মধ্যে প্রথম বারের মতো কোনও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল নিয়ে দু’ দলের সিনেটররা এক মত হলেন। এর আগে যখনই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কথা উঠতো, তখনই রিপাবলিকান পার্টি বাধা দিয়েছে।

সিনেটে পাশ হওয়া বিলটি নিম্মকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হতে হবে। নিম্মকক্ষ পতি-নিধি পরিষদের ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে বিলটি পাস হবার সম্ভাবনা শত ভাগ। এরপর প্রেসিডেন্ট জো বাইডেন ওই বিলে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে। আইনটির কারণে কম বয়সীদের হাতে অস্ত্র যাওয়া ঠেকানো যাবে এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা যাবে। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনকারী সংগঠন ‘র্মাচ ফর আওয়ার লাইভস ’ বিলটি পাস হওয়ায় অভিন্ন জানালেও আগ্নেয়াস্ত্রের পক্ষে সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়শন (এনআরএ) বিলটির বিরোধিতা করেছে।

জননিরাপত্তার জন্য পাস হওয়া এ আইনটিকে অবশ্যই অভিনন্দন জানাতে হয়। ২৩ জুন রাত্রে মার্কিন সিনেট এমন একটি বিল পাস করলো, যা কয়েক সপ্তাহ আগেও অনেকে মনে করতেন এটা অসম্ভব। কিন্তু গত ৩০ বছরের মধ্যে বন্দুক সুরক্ষা বিল পাস করে এক অনন্য নজির স্থাপন করেছে। এ আইন কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। আইন মেনে চললে সবাই  সুরক্ষিত থাকবেন।

আইনের ধারা গুলো খুবই জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের আইনে ব্যক্তি নিরাপত্তার জন্য সবাই আগ্নেয়াস্ত্র রাখতে পারেন। কিন্তু সেই অস্ত্র যদি অন্যের জীবনের জন্য হুমকি হয়ে উঠে, তবে সে অস্ত্র ব্যবহারে  নিষেধাজ্ঞা খুবই জরুরি। যুক্তরাষ্ট্রের সিনেট সেই কাজটিই করেছে। আমরা মনে করি এ আইন জননিরাপত্তায় অনন্য নজির স্থাপন করবে।

Continue Reading

Previous: জনগণের শক্তিতে বিশ্বাস করেছি বলেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
Next: বিশ্বকাপে নিশ্চিত নন দি মারিয়া

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.