Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

এবার নতুন জুটি পলাশ-সাদিয়া

নিউজডেস্ক June 26, 2022

আলো ডেস্কঃ মিস্টার হিলার নামে একটি টেলিমেডিসিন অ্যাপের ওভিসিতে অভিনয় করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সিজু খান ও আকাশ হক। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে জিয়াউল হক পলাশ বলেন ‘শুটিংয়ের অভিজ্ঞতা বলতে গেলে আবারো চার্জডআপ হয়ে যাব।

কারণ এই কাজটি করতে গিয়ে একদল নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। একটি নতুন কোম্পানি, নতুন কনটেন্ট, দুজন ফ্রেশ ডিরেক্টর; যাদের মধ্যে অসম্ভব রকমের ডেডিকেশন দেখেছি। পুরোনো মানুষ বলতে কেবল নবীর ভাই ছিলেন। নবী ভাই আমাদের পুরোনো সহযোদ্ধা, ছবিয়ালের শুরুতে আমি নবীর ভাইকে পেয়েছি। সবকিছু মিলিয়ে কাজের অভিজ্ঞতা দারুণ।’ নবাগত সাদিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে পলাশ বলেন, ‘সাদিয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ, দারুণ পারফর্ম করেছে।

আসলে দিনশেষে আত্মতৃপ্তি নিয়ে বাড়ি ফেরাই সবচেয়ে বড় কথা। প্যাকআপের পরে যখন বাড়ি ফিরছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিলো, যাক এমন একদল মানুষের সঙ্গে কাজটি করতে পেরেছি যারা হাসিমুখে দিনটা শুরু করেছেন আবার হাসিমুখেই আমাকে বাড়ি পাঠিয়েছেন; এই জিনিসটা আমার কাছে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ পলাশের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘পলাশ ভাইয়ার সঙ্গে প্রথম কাজ করলাম। পলাশ ভাইয়ার সঙ্গে কাজ করতে পেরে অসম্ভব রকম আরামবোধ করেছি।

সেই সঙ্গে সিজু ভাই আর আকাশ ভাইয়ের প্রথম ডিরেকশনের কাজটি করতে পেরেও ভালো লাগছে। ভাইয়াদের জন্য অনেক অনেক শুভ কামনা। ইনশাল্লাহ, সামনে তাদের সঙ্গে আরো ভালো ভালো কাজ করব। এ ছাড়া যে চরিত্রে অভিনয় করেছি সেটাও আমার জন্য নতুন এক অভিজ্ঞতা ছিল। আশা করছি, দর্শকরাও বেশ পছন্দ করবেন কাজটি।’

গত ২১ জুন ঢাকায় শেষ হয়েছে ওভিসিটির দৃশ্যধারণের কাজ। ছবিয়ালের সহকারী পরিচালক হিসেবে কাজ করা সিজু খান ওভিসি কনটেন্টটির প্রযোজক-পরিচালক। তিনি বলেনÑ‘ভিন্নধর্মী একটি গল্পের মাধ্যমে জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মানকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে চেয়েছি। কমার্শিয়াল মার্কেটের জন্য এটা আমার প্রথম কাজ।

আমার গুরু, বস মোস্তফা সরয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা ভাবির সাপোর্ট এবং অনুমতি ছাড়া এই কাজটি করা সম্ভব ছিল না।’ ওভিসির অন্যতম পরিচালক আকাশ হক বলেন, ‘আগস্ট মাসের শুরুতে মুক্তি পেতে পারে কাজটি। আশা করছি, সব শ্রেণির দর্শকদেরই ভালো লাগবে।

Continue Reading

Previous: আসছে ঈদে দেখা যাবে পরীমনিকে
Next: অবশেষে সেন্সরে ‘হাওয়া’

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.