Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ফের বাড়ছে সংক্রমণ করোনা মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে

নিউজডেস্ক June 28, 2022

সম্পাদকীয়: দেশে করোনা সংক্রমণে মৃত্যু ও শনাক্তের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। ইতোমধ্যে শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়িয়েছে। যদিও করোনার আগের ঢেউগুলোর মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়নি, তারপরও ভাইরাসটির সংক্রমণ মোকাবিলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। কারণ সংক্রমণের গতি হঠাৎ করে অতিমাত্রায় বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে হাসপাতাল ও বেডের সংকুলান নিয়ে দেখা দিতে পারে সংকট, যা এর আগে আমরা দেখেছি। দুশ্চিন্তার বিষয় হলো, দেশের কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলো এখনো সেভাবে তৈরি হয়নি।

করোনার আগের সংক্রমণের সময় রাজধানীতে পাঁচটি কোভিড ডেডিকেটেড হাসপাতালসহ বিভাগ, জেলা ও উপজেলা হাসপাতালে আলাদা ইউনিট ছিল। পরে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় সেগুলোতে সাধারণ রোগীদের সেবা চালু হয়। ফলে করোনা চিকিৎসায় ব্যবহৃত আইসিইউ, এইচডিইউ শয্যা, ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটর ও সেন্ট্রাল অক্সিজেন, হাইফ্লো ন্যাজাল ক্যানোলাসহ বিভিন্ন সরঞ্জাম অকেজো অবস্থায় পড়ে আছে। এদিকে মহাখালীর ডিএনসিসি ও বিএসএমএমইউর কোভিড হাসপাতাল ছাড়া অন্য হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। এখন করোনা রোগীর বৃদ্ধিতে অন্যান্য হাসপাতাল প্রস্তুতির কথা বলা হলেও কোভিড চিকিৎসা সরঞ্জামগুলো পুরোপুরি ঠিক করা হয়নি।

জানা গেছে, এ ক্ষেত্রে প্রস্তুতির ব্যাপক ঘাটতি রয়েছে। এ অবস্থায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। কাজেই অবিলম্বে এদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করি আমরা। এটা ঠিক, কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোয় এখনো করোনা সংক্রমিত রোগীর চাপ কম। তবে পরিস্থিতি পালটে যেতে কতক্ষণ! বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সংক্রমণ ৫ শতাংশের বেশি হলেই একে নিয়ন্ত্রণের বাইরে বলা হয়। সেখানে গত কয়েক দিন ধরে শনাক্তের হার ১৫ শতাংশের উপরে থাকছে। রাজধানী ঢাকায় সংক্রমণের সংখ্যা বেশি হলেও দেশের অন্যান্য জেলায়ও নতুন রোগী পাওয়া যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও স্থান পরিবর্তনজনিত মানুষে মানুষের নৈকট্যের কারণে করোনা সংক্রমণ বাড়বে।

বিষয়টি মাথায় রেখে শুধু কোভিড ডেডিকেটেড নয়, সব হাসপাতালেরই প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে করোভাইরাসের চরিত্র তথা এর মিউটেশন, নতুন নতুন ভ্যারিয়েন্ট, সংক্রমণের গতি-প্রকৃতি ইত্যাদি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। দেশে ২০২০ সালের মার্চে শুরু হওয়া করোনা সংক্রমণ একটা পর্যায়ে এসে সহনীয় মাত্রায় কমে এসেছিল। কিন্তু এরপর করোনার দ্বিতীয় ঢেউ এমনভাবে আঘাত হানে যে পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটে। সংক্রমণ বেড়ে যাওয়ায় রোগীদের পোহাতে হয় চরম ভোগান্তি।

হাসপাতালে শয্যা খালি পাওয়া তখন কঠিন হয়ে উঠেছিল। আমরা দেখেছি, করোনা আক্রান্ত গুরুতর রোগীদের নিয়ে মানুষ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছে একটি আইসিইউ শয্যার জন্য। সে এক ভয়াবহ বাস্তবতা! কাজেই বর্তমানে আবারও করোনার ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে তেমন পরিস্থিতির যেন সৃষ্টি না হয়, সেজন্য আমাদের হাসপাতালগুলো পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করবে, এটাই কাম্য।

Continue Reading

Previous: ১১ মাসে রাজস্ব আয় বেড়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ
Next: মান্দায় বিদ্যালয়ের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.