Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি

নিউজডেস্ক June 29, 2022

আলো ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আদর্শ স্কোয়াড গড়ার অভিযানে নেমে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ভারত সফরের দল থেকে অনেক পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল সাজিয়েছে ক্যারিবিয়ানরা। তিন ম্যাচের সিরিজের জন্য মঙ্গলবার রাতে ১৩ সদস্যের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ থেকে অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে আগেই। কাইরন পোলার্ড অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

গত ফেব্রুয়ারিতে ভারত সফরের ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন পাঁচ জন; ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেইস, শেলডন কটরেল ও শেই হোপ। সেই দলে থাকা ডমিনিক ড্রেকস এবার আছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে। দলে ফিরেছেন বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়, অলরাউন্ডার কিমো পল ও কিপার-ব্যাটসম্যান ডেভন টমাস। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ খেলা রভম্যান পাওয়েলকে করা হয়েছে সহ-অধিনায়ক। একই দিন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্যও ১৩ সদস্যের দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। এখন পর্যন্ত তিনি খেলেছেন একটি করে টেস্ট ও টি-টোয়েন্টি। ওয়েস্ট ইন্ডিজ সবশেষ সাদা বলে সিরিজ খেলেছিল পাকিস্তান সফরে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তারা হেরেছিল ৩-০ ব্যবধানে। ওই সিরিজে রানের জন্য সংগ্রাম করলেও দলে টিকে গেছেন ব্রান্ডন কিং। বাদ পড়েছেন এনক্রুমা বনার, শার্মন লুইস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজে বাংলাদেশ হেরেছে ২-০ তে। সাদা বলের সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ২ ও ৩ জুলাই প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকার উইন্ডসর পার্কে। ২০১৭ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মাঠটিতে এই সিরিজ দিয়ে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ৭ জুলাই সিরিজের শেষ টি-টোয়েন্টি গায়ানার জাতীয় স্টেডিয়ামে। একই মাঠে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, ডমিনিক ড্রেকস (রিজার্ভ খেলোয়াড়)।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেডেন সিলস, রোমারিও শেফার্ড (রিজার্ভ খেলোয়াড়)।

Continue Reading

Previous: এবার দেশের ফুটবল নিয়ে গান গাইবেন আসিফ!
Next: র‍্যাঙ্কিংয়ে পেছালেন সাকিব, খালেদ-শান্তর উন্নতি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.