আলো ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ব্রাসেলস ও ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে তারা কোভিডকালীন বৈশ্বিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, আমদানি-রপ্তানি, জিএসপি সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার ড. শিরীন শারমিন বলেন, কোভিড মহামারিকালীন বৈশ্বিক দুরাবস্থার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ পদক্ষেপের কারণে বাংলাদেশে সবার খাদ্য নিরাপত্তা ও জীবনযাপন নিশ্চিত হয়েছে।
তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। এ সময় ইইউভুক্ত দেশগুলোতে রপ্তানি বাণিজ্যের অধিকতর প্রসারে প্রচেষ্টা চালানোর আহŸান জানান স্পিকার।
মাহবুব হাসান সালেহ বলেন, বাংলাদেশের চলমান উন্নয়ন বিশ্ব দরবারে প্রশংসনীয়। এ সময় ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
