Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ
  • স্লাইড

ঈদযাত্রার প্রথম দিনেই দেরিতে ছাড়লো তিন ট্রেন, যাত্রীদের ক্ষোভ

নিউজডেস্ক July 5, 2022

আলো ডেস্কঃ ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন ছিল মঙ্গলবার। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রেলযোগে ঘরে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে ঈদযাত্রার প্রথম দিনেই তিনটি ট্রেন দেরিতে ছাড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিন মোট ৩৭টি ট্রেন কমলাপুর থেকে ছাড়ে। মঙ্গলবার সকাল ৮টার আগে কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রি নিয়ে ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে। স্টেশনের চিত্র অন্য স্বাভাবিক দিনের মতোই ছিল। কর্মব্যস্ত অনেকেই পরিবার নিয়ে আগেভাগেই বাড়িতে চলে গেছেন।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাড়ি যেতে দেখা যায়। এদিন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যায় নীলফামারীর চিলাহাটি। ট্রেনটি ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। নীলফামারীর সৈয়দপুরে যাওয়ার জন্য অপেক্ষা করা এক যাত্রী জানান, ট্রেনটি ৬টা ৩৪মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরি করেছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও ৭টা ৫৫ মিনিটে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। ওই ট্রেনের যাত্রী আরিফ। তিনি বলেন, ২০ মিনিট ধরে ট্রেনে বসে আছি। কিন্তু ট্রেন ছাড়ার কোনো নাম নেই। ঈদযাত্রায় প্রতিবছরই এরকম ভোগান্তি থাকে। সুন্দরবন এক্সপ্রেসের আরেক যাত্রী বলেন, পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছি। ভোগান্তি যেন না হয় তার জন্যই টিকেট কেটেছি ট্রেনের। কিন্তু প্রথম দিনেই ট্রেন দেরি করে ছাড়ছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. মাসুদ সারোয়ার জানান, স্টেশনে ট্রেন দেরি করে আসায় ট্রেন ছাড়তে দেরি হয়েছে। নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার সব প্রস্তুতি তাদের রয়েছে। মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, অগ্রিম টিকিট বিক্রির ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। সবগুলো ট্রেনই সিডিউল অনুযায়ী ছেড়েছে। শুধু রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে ছেড়েছে। ট্রেন বিলম্বে আসায় ছাড়তে দেরি হয়েছে। এটাকে আসলে সিডিউল বিপর্যয় বলে না। নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে। তিনি বলেন, গতকাল (গত সোমবার) একটি ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। সে কারণে ট্রেন আসতে দেরি হয়েছে।

এখান থেকে ছাড়তেও দেরি হয়েছে। তিনি বলেন, একটা সময় ছিল যখন সকালের ট্রেন বিকেলে, বিকেলের ট্রেন রাত ১২টায় বা পরের দিন এসেছে। এখন সে অবস্থা নেই। আমরা চাই মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে। সবাই আনন্দ করার জন্যই বাড়ি যাচ্ছে, এতে যেন কোনো বিঘœ না ঘটে। মাসুদ সারওয়ার বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। অনাকাক্সিক্ষত কোনো ঘটনা না ঘটলে বা দুর্ঘটনা না হলে আমরা ঈদযাত্রার বাকি দিনগুলোতে ঠিক সময়েই ট্রেন ছাড়তে পারবো।

মাসুদ সারওয়ার বলেন, আমরা লক্ষ্য করেছি ঢাকাণ্ডলালমনিরহাট, ঢাকাণ্ডখুলনাসহ কয়েকটি আন্তঃনগর ট্রেনের ৯ তারিখ রাতের যেসব টিকিট বিক্রি হচ্ছে সেসব কাউন্টারে টিকিটের চাহিদা কম। টিকিটপ্রত্যাশীদের তেমন ভিড় নেই। ঈদে ট্রেন দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, অনেকেই ঈদযাত্রায় তাড়াহুড়ো করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। আমাদের প্রতিটি স্টেশনে বলা আছে যেন যাত্রীরা নিরাপদে নামতে পারে। কেউ যেন ট্রেনের ছাদে উঠতে না পারে। কয়েক মিনিট বিলম্ব হলেও যাত্রীরা যেন নিরাপদে ওঠানামা করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

স্বাস্থ্যবিধির বিষয়ে তিনি বলেন, করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে। আমরা যাত্রীদের বলেছি যেন তারা মাস্ক পরিধান করে। নিজে এবং অন্যান্যের নিরাপদে রাখে। মাস্ক পরতে উৎসাহিত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্ল্যাটফর্মে প্রবেশ করার সময়ই গেটে যাত্রীদের মাস্ক পরার কথা বলছি। কিন্তু কিছুকিছু বিষয় আছে আমরা বললাম কিন্তু সেটা পরে মানছে কি না। যে সচেতনতা দরকার এটা তারা মানছে কি না এটা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয় মঙ্গলবার।

Continue Reading

Previous: জ্যাম মুক্ত ঢাকা গড়তে চান অনন্ত জলিল
Next: ম্যানসিটিতে যোগ দিলেন ফিলিপস

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.