Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • স্লাইড

রাজশাহী মহানগরীতে চাঞ্চল্যকর সানি হত্যা মামলার আসামি গ্রেফতার

নিউজডেস্ক July 5, 2022

স্টাফ রিপোর্টার-
রাজশাহী মহানগরীতে সানি (১৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আনিমকে (১৮) গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। গ্রেফতার আনিম একই থানার সাধুরমোড় এলাকার আকবরের ছেলে। মঙ্গলবার (৫ জুলাই) দিবাগত রাত ১টায় মহানগরীর বোয়ালিয়া থানার বালিয়া পুকুর এলাকায় ভাড়া করা বাড়ি থেকে আসামি আনিমকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মূখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম। তিনি জানান, সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সানি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আনিম নগরীর বালিয়া পুকুর এলাকায় একটি ভাড়া করা বাড়িতে আত্মগোপন করে আছে। এমন তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া জোনের উপ-কমিশনার সাজিদ হোসেনের নির্দেশে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। বর্তমানে তাকে বোয়ালিয়া মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। জানা গেছে, এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহী মহানগরীরতে সানিকে ডেকে নিয়ে খুন করা হয়। এ ঘটনায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের বাবা রফিকুল ইসলাম পাখি বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন। মামলায় ৯জন আসামীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতপরিচয় আর ৯/১০ জনকে আসামি করা হয়।

একই দিনে দুপুর তিনটার দিকে মহানগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বরে নিহত সানির লাশ নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে নিহতের আত্বীয়স্বজন ও এলাকাবাসী। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।
এর আগে, গত রোববার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগরীর হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় রফিকুল ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী সানিকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, হেতেমখাঁ সবজিপাড়া এলাকার সমবয়সী কিছু ছেলের সঙ্গে রেলগেট এলাকার সনিসহ আরও কয়েকজনের এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন থেকে বিরোধ চলছিল। এর আগেও এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। পরে আবার মীমাংসাও হয়েছে। কিন্তু এই বিরোধের জের ধরেই রোববার (৩ জুলাই) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সামনে থেকে সনিকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়।

Continue Reading

Previous: কোরবানির গরু-খাসির চামড়ার দাম বেড়েছে
Next: রাকাবের এমডিকে ব্যাংকের সিবিএ’র পক্ষ থেকে অভিনন্দন

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.