Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহী-নাটোর মহাসড়ক নিষিদ্ধ যানবাহনে বাড়ছে দূর্ঘটনা

নিউজডেস্ক July 5, 2022

আবু হেনা মোস্তফা জামান-
ঢাকা-রাজশাহী মহাসড়কের ২৭ কিলোমিটার জুড়ে পুঠিয়া উপজেলার অবস্থান। স¤প্রতি মহাসড়কে অবাধেই চলছে লেগুনা, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি অটোরিকশা, ইজিবাইক, মাটি,বালু ও ইটবাহী ট্রাক্টরসহ নানা ধরনের অবৈধ যানবাহন। এসব যানবাহনের অনেক চালকই অনভিজ্ঞ, কম বয়সী এবং লাইসেন্সবিহীন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে সারাজীবনের জন্য কেউ কেউ পঙ্গু হয়ে পড়ছেন। কেউ কেউ হারাচ্ছেন প্রাণ।

সচেতন মহলের অভিযোগ, ট্রাফিক ও হাইওয়ে পুলিশের দায়িত্বে অবহেলার কারণে এসব যানবাহন সড়ক-মহাসড়কে চলছে। তারা বলছেন, সড়ক-মহাসড়ককে তিন চাকার বাহন মুক্ত রাখতে হলে কঠোর নজরদারির দরকার। এদিকে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ বলছে, দায়িত্বে কোনো অবহেলা নেই। বেশিরভাগ সময় চালকরা পুলিশের চোখে ফাঁকি দিয়ে মহাসড়কে গাড়ি চালান।

সংশ্লিষ্টরা বলছেন, অদক্ষ চালক ও অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে এসব দুর্ঘটনা ঘটছে। এতে গত ৬ মাসে উপজেলায় শতাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। আহত হয়েছেন ৭ শতাধিক।

জানা গেছে, গত কয়েক বছর থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-রাজশাহী মহাসড়কে হাজারো অবৈধ যানবাহন চলাচল করছে। এর মধ্যে ১৪টি ইটভাটার দুই শতাধিক ট্রাক্টর, তিন শতাধিক লেগুনা, শতাধিক সিএনজি, অগণিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে।

বেলপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, উপজেলার মধ্যে ঢাকা-রাজশাহী মহাসড়ক রয়েছে ২৭ কিলোমিটার। এ ছাড়া আঞ্চলিক সড়কও রয়েছে কয়েকটি। প্রতিদিনই মহাসড়কে দুর্ঘটনা ঘটে। চলতি মাসে মহাসড়কে দুর্ঘটনায় মারা গেছে ছয়জন। আর ছয় মাসে উপজেলার মধ্যে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাব্বির রহমান বলেন, এখানে গত ছয় মাসে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছেন ৬৯৬ রোগী। তাঁদের মধ্যে অনেকেই স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি আরও বলেন, এখানে আসা রোগীদের মধ্যে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাঁচজন।

গুরুতর আহত আরও কয়েকজন রোগীকে রামেক হাসপাতালে যাওয়ার পথে ও সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সাব্বির রহমান আরও বলেন, রামেক হাসপাতাল কাছাকাছি হওয়ায় বেলপুকুর ইউনিয়ন এলাকায় দুর্ঘটনাজনিত রোগীরা এখানে আসেন না বললেই চলে।

পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাঁরা মোট ৫৬টি সড়ক দুর্ঘটনার উদ্ধার কাজ করেছেন। এর মধ্যে দুই শতাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সঙ্গে ছয় মাসে সড়কে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাঁরা মারা গেছেন বা দুর্ঘটনাস্থল থেকে স্থানীয় যে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন, সেই তালিকা তাঁদের কাছে নেই।

দুর্ঘটনার কারণ হিসেবে এই কর্মকর্তা বলেন, মহাসড়কে দুর্ঘটনার শিকার বেশির ভাগ যানবাহন অবৈধ। অতিরিক্ত গতি ও অদক্ষতার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে।

এ ব্যাপারে পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোফাকারুল ইসলাম বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে পুলিশের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। মাঝেমধ্যে গাড়িগুলো জব্দ করা হয় ও চালকদের নামে মামলা দেওয়া হয়। তিনি আরও বলেন, জনসচেতনতায় দুর্ঘটনা রোধ করা সম্ভব।

Continue Reading

Previous: রাজশাহীতে জমে উঠেছে কোরবানীর পশুর হাট
Next: চিকিৎসার জন্য ফের থাইল্যান্ড গেলেন রওশন এরশাদ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.