Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

মোটরসাইকেলে বিধিনিষেধে বাস মালিকদের ইন্ধনের অভিযোগ চালক-যাত্রীদের

নিউজডেস্ক July 5, 2022

আলো ডেস্ক: এবার ঈদুল ফিতরের যাত্রায় স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন গ্রামে ফেরা যাত্রীদের একাংশ। ঈদে সড়ক-মহাসড়কে যেমন যানজট তুলনামূলক কম ছিল তেমনি মোটরসাইকেলের ব্যবহার অনেককেই সহজে গন্তব্যে পৌঁছে দিয়েছিল। দুয়ারে কড়া নাড়ছে আরেকটি ঈদ। তবে এ ঈদে মোটরসাইকেল নিয়ে গ্রামে যাওয়ার সুযোগ থাকছে না। ঈদুল আজহার আগে ও পরের তিনদিন মিলিয়ে মোট সাতদিন মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না।

পাশাপাশি এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায়ও চালানো যাবে না। ফলে গত ঈদের মতো এবারও যারা মোটরসাইকেলে বাড়ি ফেরার পরিকল্পনা করছিলেন তারা পরিকল্পনা বদলাতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ট্রেনের টিকিট পেতেও ভোগান্তি চরমে পৌঁছেছে। ফলে একমাত্র উপায় থাকছে বাস। এ কারণে সম্প্রতি মোটরসাইকেল চলাচলের এ বিধিনিষেধের পেছনে পরিবহন (বাস) মালিকদের ইন্ধনের অভিযোগ তুলেছেন মোটরসাইকেল চালক ও যাত্রীরা। যদিও পরিবহন মালিকদের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে। স¤প্রতি সচিবালয়ে সড়ক পরিবহন বিভাগে অনুষ্ঠিত এক সভা শেষে সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ঈদুল আজহায় ভাড়ায়চালিত মোটরসাইকেল (রাইড শেয়ারিং) মহাসড়কে চলতে পারবে না।

রাইড শেয়ারিং শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলতে পারবে। ঈদুল আজহার আগের তিনদিন, ঈদের দিন ও ঈদের পরের তিনদিন সারাদেশের মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। পাশাপাশি এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে। এ নিয়ে বাইকার ও যাত্রীরা বলছেন, গতবারের ঈদযাত্রায় বিপুলসংখ্যক মানুষ মোটরবাইকে গ্রামে গেছেন এবং ঈদ শেষে ফের কর্মস্থলে ফিরেছেন।

এ ক্ষেত্রে তারা দ্রুত এবং অপেক্ষাকৃত কম খরচে যাতায়াত করতে পেরেছেন। দুই চাকার এই বাহন নিয়ে সহজেই যানজট এড়ানো গেছে। কোনো সিন্ডিকেটের হাতে জিম্মি হয়েও থাকতে হয়নি। কিন্তু এর বিপরীতে গত ঈদে যাত্রী সংকটে ভুগেছে বাসগুলো। বছরের পর বছর ঈদে বাড়তি ভাড়ার নৈরাজ্য চালিয়ে আসা বাসমালিকরা বেশ বেকায়দায় পড়েন গত ঈদে। যাত্রী না পাওয়ার কারণে শিডিউলও বাতিল করতে বাধ্য হয় অনেক পরিবহন। মোটরসাইকেলের চালক ও যাত্রীদের অভিযোগ, বাসমালিকদের স্বার্থসিদ্ধির জন্য অর্থাৎ মোটরসাইকেলে যারা যাওয়ার পরিকল্পনা করছেন তারাও যেন বাধ্য হয়ে বাসেই যান, সেজন্য এমন বিধিনিষেধ দেওয়া হয়েছে।

এই বিধিনিষেধ দিতে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে দুর্ঘটনার অজুহাত। এ বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারের ঘোষণাটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। কারণ মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেনি, রাইড শেয়ারিং নিষিদ্ধ করেছে। এমনিতেই মহাসড়কে রাইড শেয়ারিংয়ের অনুমোদন নেই। ব্যক্তিগত মোটরসাইকেল নিষেধ করেনি। ঈদযাত্রা নিয়ে যে তিন-চারটা মিটিং হয়েছে, প্রত্যেকটা মিটিংয়ে আমি ছিলাম। সভায় মোটরসাইকেলে রাইড শেয়ারিং নিষিদ্ধ পরিবহন মালিকদেরও দাবি ছিল জানিয়ে তিনি বলেন, পরিবহন মালিক, সড়ক ও জনপথ এবং বিআরটিএ’র পক্ষ থেকে দাবি ছিল বাইকে রাইড শেয়ারিং নিষিদ্ধ করা।

আলোচনাও হয়েছে রাইড শেয়ারিং নিয়ে, ব্যক্তিগত পরিবহন নিষিদ্ধ করা হয়নি। এটা স্পষ্ট, এই জায়গায় একটা ভুল মেসেজ যাচ্ছে। পরিবার নিয়ে গ্রামে যাবেন সেটা নিষেধ করেনি, যাত্রী নিয়ে যাবেন সেটা নিষেধ করা হয়েছে। মোজাম্মেল হকের মতে, ঈদযাত্রায় মোটরসাইকেল নিষিদ্ধ করলে তা হবে মাথা ব্যথায়, মাথা কাটার মতো ব্যাপার। কারণ ঈদযাত্রায় মানুষ পরিবহন মালিকদের হাতে জিম্মি থাকে এবং পদে পদে ভোগান্তি পোহায়। স্বস্তিতে প্রিয়জনের কাছে যেতে তারা মোটরসাইকেল বেছে নেন। মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চালক ও যাত্রীরা। বেসরকারি চাকরিজীবী তামজিদ হাসান প্রতি বছর ঈদে নিজের মোটরসাইকেল চালিয়ে কুড়িগ্রামের বাড়িতে যান।

এবারও সেই পরিকল্পনা ছিল তার। তবে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে না, এমন বিধিনিষেধে বিপাকে পড়েছেন তিনি। তামজিদ হাসান বলেন, মোটরসাইকেলে যেতে ৭-৮ ঘণ্টা সময় লাগে। ধীরে ধীরে চালিয়ে ভোগান্তি ছাড়াই নিরাপদে বাড়ি যাওয়া যায়। অন্যদিকে বাসে যেতে সময় বেশি লাগে। খরচ আর ভোগান্তি তো আছেই। কুড়িগ্রামের নন এসি বাসের ৮০০ টাকার টিকিট ঈদের সময় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা হয়। তারপরও টিকিট পাওয়া যায় না। নির্ধারিত সময়েও বাস ছাড়ে না।

তিনি আরও বলেন, গণপরিবহনের প্রতি মানুষের অনীহা বাড়ায় মানুষ মোটরসাইকেলে চেপে বাড়ি যাচ্ছে। কার স্বার্থে এমন সিদ্ধান্ত তা মাথায় ঢুকছে না। সরকারের এমন সিদ্ধান্ত যুগোপযোগী নয়। ব্যবসায়িক স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমন অভিযোগ করে অ্যাপ-বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশের (ডিআরডিইউ) সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে। কয়েকটা দিন যাক, আমরা ঈদের আগে কোনো কর্মসূচি হাতে নিচ্ছি না। যত যন্ত্রণা আমাদের ওপর দিয়েই যাক।

ঈদ আরও আসবে। ঈদের পরে বিষয়টি নিয়ে কথা বলবো এবং কর্মসূচি হাতে নেবো। তিনি বলেন, যার মোটরসাইকেল আছে সে সেটা নিয়ে যাবে না বাড়িতে? বিষয়টা কেবল রাইড শেয়ারিং কেন ভাবা হচ্ছে? আর সড়ক দুর্ঘটনার অজুহাত তুলে যে বিধিনিষেধ, দুর্ঘটনার জন্য এককভাবে মোটরসাইকেল দায়ী নয়। আমরা মহাসড়ক ও সেতুতে মোটরসাইকেলের জন্য আলাদা লেন দাবি করছি।

তবে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধের বিষয়টিকে পুরোপুরি প্রশাসনের সিদ্ধান্ত বলছেন পরিবহন মালিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, ঈদযাত্রায় বাইকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। এর সঙ্গে পরিবহন মালিকদের কোনো সম্পৃক্ততা নেই।

Continue Reading

Previous: হাজার পদ্মা সেতু করলেও জনগণের আস্থা পাবে না সরকার: ফখরুল
Next: বিদ্যুতের বিল অস্বাভাবিক হলেও দেশ অন্ধকারে: রিজভী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.