Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

লোড শেডিংয়ের কারণে শিল্প কারখানার অবস্থা নাজুক

নিউজডেস্ক July 7, 2022

সম্পাদকীয়: বিশ্বের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দেশ গুলোর মধ্যে প্রথম শত ভাগ বিদ্যুৎ সংযোগের দেশ বাংলাদেশ। বিদ্যুতায়িত এদেশটিতে আলোর ঝলকানির মাঝে সবকিছুই ঠিক ঠাক মতো চলছিল। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে সাথে সারা বিশ্বে এল এন জি গ্যাস ও জ্বালানি তেলের সংকট সৃষ্টি হওয়ায় সবকিছুর দাম বেড়ে যায়। ২০২০ সালে যে গ্যাস প্রতি ইউনিট ৪ মার্কিন ডলারে নেমে গিয়েছিল, তা এখন বেড়ে ৩৮ ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ সর্বশেষ ২৫ ডলারে কিনেছিল।

বর্তমান পরিস্থিতিতে নতুন করে গ্যাস কিনতে বাড়তি ব্যয়ের মুখে পড়তে হচ্ছে। ফলে ধাপে ধাপে গ্যাস সরবরাহ কমিয়ে ফেলা হচ্ছে। এল এন জি কেনা না হলে গ্যাসের সরবরাহ বাড়বে কি করে? আর এর প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনে এবং বাসাবাড়িতে রান্নার কাজে। সেই সাথে শিল্প কারখানার উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়েছে। গাজীপুর ও টাঙ্গাইলের কিছু অংশ মিলিয়ে চারটি অঞ্চলে ১ হাজার ৪০০ টি শিল্প কারখানায় গ্যাসের সংযোগ রয়েছে। শুধু গাজীপুরের চাহিদা ৬০ কোটি ঘন ফুট। কিন্তু গত ৪ জুলাই পাওয়া গেছে তার অর্ধেক ৩০ কোটি ঘনফুটের মতো।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল ২৭ এখন তা বেড়ে ১৫২ টিতে দাঁড়িয়েছে। ওই সময় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৫ হাজার মেগাওয়াটের কম, যা এখন ২৫ হাজার ৫৬৬ মেগাওয়াট (ক্যাপটিভ ও নবায়নযোগ্যসহ)। অবশ্য দেশে এত বিদ্যুৎ চাহিদা নেই। বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করে অনেক কেন্দ্র বসিয়ে রেখে ভাড়া দেওয়া, বারবার বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে অনেক সমালোচনা রয়েছে। বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকার সংগঠন গুলো এনিয়ে সমালোচনা করছে। আর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বিদ্যুৎ-খাতকে অদক্ষ বলে অভ্যাহিত করে এর সংস্কার চাইছে।

গ্যাসের অভাব বিদ্যুৎ উৎপাদনে সংকটের কারণে এখন রাজধানীসহ দেশের অন্যান্য মহানগরীতে লোডশেডিং শুরু হয়েছে। আর গ্রাম গুলোর অবস্থা লোডশেডিংয়ের কারণে খুবই খারাপ। বিপাকে বাসাবাড়িতে রান্নার কাজ। কিন্তু সবচে খারাপ অবস্থা শিল্প কারখানা গুলোর। গ্যাসের স্বল্পতার কারণে গাজীপুরের তৈরি পোশাক, বস্ত্র ও নিটিং কারখানাগুলোর সংকট চরম আকার ধারণ করেছে। গ্যাস সংকটের কারণে বিদেশি ক্রেতাদের চাহিদা মতো তৈরি পোশাক সরবরাহ করতে পারে না পারলে তারা ক্রয়াদেশ বাতিল করতে পারেন এবং বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। ফলে প্রতিযোগিতার বাজারে তারা অন্য দেশের দিকে ঝুঁকে পড়বেন।

তাই গ্যাস সংকট মোকাবেলায় কারখানাগুলো দিনে চালু রাখতে ব্যয়বহুল ডিজেলের প্রতি নির্ভর করছেন অনেকে। কিন্তু এতে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে ৭০ শতাংশ। এ অবস্থা চলতে থাকলে উদ্যোক্তাদের পক্ষে প্রতিষ্ঠান চালু রাখা সম্ভব হবে না। কাজেই বিদেশ থেকে এল এন জি আমদানি না করে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস আহরণের ব্যবস্থা দ্রুত করতে হবে।

বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে শিল্প কারখানা গুলোর উৎপাদনের পরিবেশ তৈরি করতে হবে। যা বহু আগে থেকেই জ্বালানি বিশেষজ্ঞরা বলে আসছেন। লোড শেডিংয়ের সব যন্ত্রণা থেকে মুক্তি দিতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে নিরবচ্ছিন্নতা সৃষ্টি করতে হবে। তবে সামগ্রিক অবস্থায় দেখে মনে হচ্ছে, খুব সহসাই লোডশেডিং থেকে মুক্তি পাচ্ছে না জনগণ।

Continue Reading

Previous: শপথ নিলেন কুমিল্লা সিটির মেয়র রিফাত
Next: করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭২৮

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.