Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

অর্থনৈতিক অস্থিরতা ডলার সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে

নিউজডেস্ক July 19, 2022

সম্পাদকীয়: আড়াই বছর ধরে করোনা মহামারি সারা বিশ্বের অর্থনীতিকে এক সংকটজনক অবস্থায় নিয়ে গেছে। বাংলাদেশও তার বাইরে নয়। পর্যটন, পরিবহন, শিল্পোৎপাদনসহ অনেক খাতেই মহামারির বিরূপ প্রভাব পড়েছে। এখনো অনেক দেশে মহামারির ব্যাপক বিস্তার রয়েছে। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার ওপর নানা রকম অবরোধ আরোপ করেছে। তারও মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। খাদ্যসামগ্রীর অপর্যাপ্ততা এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বহু দেশে হাহাকার শুরু হয়েছে। অবস্থার আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।

তার ঢেউ বাংলাদেশেও লাগতে শুরু করেছে। এমন অবস্থায় আশঙ্কা করা হচ্ছে, রপ্তানির প্রবৃদ্ধি কমে যেতে পারে। কমতে পারে প্রবাস আয়ের পরিমাণ। ডলারসংকট এরইমধ্যে তীব্র হয়ে উঠেছে। ব্যাংকগুলো ঠিকমতো জ¦ালানি তেলের এলসি (ঋণপত্র) খুলতে পারছে না। মূল্য পরিশোধ বিঘিœত বা বিলম্বিত হওয়ায় বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহকারী বিদেশি সংস্থাগুলোর আস্থায় চিড় ধরছে। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা মনে করছেন, সরকারকে আরো সতর্ক হতে হবে এবং সংকট উত্তরণের জন্য নানামুখী পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরিস্থিতি মোকাবেলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন জায়গায় দফায় দফায় চিঠি দিয়ে সহযোগিতা চেয়েছে। বিপিসি সূত্রে জানা যায়, গত জুন থেকে জুলাই পর্যন্ত চার দফা চিঠির মাধ্যমে অর্থ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে ঋণপত্র খোলার বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করে বিপিসি। সর্বশেষ গত বৃহস্পতিবার জ¦ালানি বিভাগে বিপিসি চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ¦ালানি তেলের দর এবং অভ্যন্তরীণ বাজারে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় যথাসময়ে এলসি খোলা ও মূল্য পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

চাহিদা অনুযায়ী এলসি খোলা সম্ভব না হলে দেশের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে বিপিসি। সেই আশঙ্কা সত্যি হলে দেশের পরিবহন, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে এর মারাত্মক প্রভাব পড়তে পারে। শ্রীলঙ্কার অবস্থা আমরা দেখছি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মূল্যায়ন অনুযায়ী পাকিস্তান, মিসরসহ আরো অন্তত এক ডজন দেশ কাছাকাছি বিপর্যয়কর অবস্থায় রয়েছে।

সেসব দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা এখনো অনেকটা ভালো। এর পরও বাংলাদেশের সামনে যথেষ্ট ঝুঁকি রয়েছে। চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশকে সতর্ক হতে হবে। পরিস্থিতি মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। সরকার এরইমধ্যে বিলাসী পণ্যের আমদানি নিরুৎসাহ করাসহ আরো কিছু পদক্ষেপ নিয়েছে। অফিস সময় বা কর্মঘণ্টা কমিয়ে আনার ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে। আমরা মনে করি, সময় দ্রুত চলে যাচ্ছে। যা যা করা প্রয়োজন, তা করতেই হবে। বিলাসী পণ্যের আমদানি নিয়ন্ত্রণসহ ডলার সাশ্রয়ে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। যেকোনো মূল্যে অর্থনীতির স্বাভাবিকতা ধরে রাখতে হবে।

Continue Reading

Previous: সড়কে ঝরছে তাজা প্রাণ কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নেই
Next: সম্পাদক আজিবার রহমানের সহধর্মীনির কুলখানি অনুষ্ঠিত

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.