আল আমিন স্বাধীন-
নওগাঁর মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে তেঁতুলিয়া ইউনিয়নের বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং ওয়াডের বিএনপির এ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি গঠনে সভাপতি মোঃ জালাল সরদার ও সাধারণ সম্পাদক মোঃ জালাল মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এ.কে.এম নাজমুল হক নাজু, মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক, ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি। মোঃ আখেরুজ্জামান সেলিম মোঃ বাচ্চু রহমান মোল্লা, আহবায়ক ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি। রেজাউন্নবী (হুদা), যুগ্ম আহবায়ক ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি।
এছাড়াও ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোঃ হান্নান ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমানসহ ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল নেতৃবৃন্দ। অবশেষে সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপির সকল সদস্যদের নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হন।
