Skip to content
August 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

শাহজালালে র‍্যাপিড-পিসিআর মেশিনে করোনা পরীক্ষার চিন্তা

নিউজডেস্ক October 13, 2021

আলো ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) প্রবাসীকর্মী ও যাত্রীদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুততম সময়ে করোনার নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবরেটরির পাশাপাশি র‌্যাপিড-পিসিআর মেশিনে নমুনা পরীক্ষার চিন্তাভাবনা চলছে। এরই মধ্যে বিমানবন্দরে করোনা পরীক্ষা করা ছয়টির মধ্যে দুটি প্রতিষ্ঠান দেশে প্রথমবারের মতো তিনটি র‌্যাপিড মেশিন আমদানি করেছে। এরইমধ্যে বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে মেশিনগুলোতে কিছু সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে র‌্যাপিড মেশিনে পরীক্ষার ব্যাপারে কথা হলেও স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কারিগরি কমিটি এ মেশিনে পরীক্ষা করা বা পরীক্ষার ফি কত হবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। তারা জানান, দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে এখনও পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে র‌্যাপিড মেশিনে করোনা পরীক্ষা করা হচ্ছে না। সম্প্রতি দুটি প্রতিষ্ঠানে তিনটি মেশিন আমদানি করেছে। দ্রুততম সময়ে নমুনা পরীক্ষা সম্ভব হয় বলে এটি ব্যয়বহুল। ইউএইতে প্রবাসীকর্মীদের একেকজনের র‌্যাপিড টেস্ট করতে বাংলাদেশি মুদ্রায় ৩২ হাজার টাকা খরচ হয়। সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ এ খরচ দিচ্ছে। শাহজালাল বিমানবন্দরে এটি চালু হলে কতগুলো মেশিন লাগবে ও খরচ কত হবে তা চিন্তাভাবনা করে বিশেষজ্ঞ কারিগরি কমিটির পরামর্শক্রমে তা চালু হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আরটি-পিসিআর মেশিনে একসঙ্গে ৯৪টি নমুনা পরীক্ষা করা গেলেও র‌্যাপিড মেশিনে স্লট (একসঙ্গে ৪টা ও ১৬টা) খুব কম। দ্রুততম সময়ে নমুনা পরীক্ষা সম্ভব হলেও প্রতিদিন কয়েকহাজার যাত্রীর নমুনা পরীক্ষা করা যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় বিমানবন্দরে ইউএইগামী ২ হাজার ৬৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে মাত্র ১ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। গত ২৯ আগস্ট থেকে বিমানবন্দরে অনুমোদনপ্রাপ্ত ৬টি প্রতিষ্ঠান ইউএইগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষা করছে। প্র্রতিষ্ঠানগুলো হলো স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। জানা গেছে, ১২ অক্টোবর পর্যন্ত প্রায় সাড়ে ২০ হাজার যাত্রী ইউএই গেছেন। তাদের মধ্যে ৯৪ শতাংই প্রবাসীকর্মী। র‌্যাপিড-পিসিআর মেশিনে পরীক্ষা শুরুর ব্যাপারে জানতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, এ ব্যাপারে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কারিগরি কমিটির সদস্যরা অনুমোদন ও পরীক্ষার ফি নির্ধারণ করে অনুমতি দিলে তবেই র‌্যাপিড মেশিনে নমুনা পরীক্ষা শুরু হবে। দ্রুততম সময়ে পরীক্ষা করা সম্ভব হলেও এতে একসঙ্গে বেশি নমুনা পরীক্ষা করা যায় না। এ ছাড়া এটি ব্যয়বহুল।

Continue Reading

Previous: সুষ্ঠু ভোট হওয়াতেই অনেক জায়গায় জয় পেয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী
Next: মনোনয়ন না দেওয়ায় দল ছেড়ে জাসদে যোগ দিলেন আ. লীগ নেতা

Related Stories

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026
রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

August 25, 2026
সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

378294
Users Today : 2314
This Month : 152345
This Year : 349730
Total Users : 378294
Views Today : 5195
Total views : 1389491

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.