Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বিদ্যুৎ সংকট স্থায়ী সমাধান জরুরি

নিউজডেস্ক July 20, 2022

সম্পাদকীয়: জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা করেছে সরকার। ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি কমানোর সিদ্ধান্তের কারণে পুনরায় লোডশেডিংয়ের কবলে পড়তে যাচ্ছে দেশ। কোন এলাকায় বিদ্যুতের লোডশেডিং কখন হবে, তা আগে থেকে গ্রাহককে জানানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশজুড়ে লোডশেডিং কার্যকর হলে শিল্প খাতে যে প্রভাব পড়বে, তা কাটিয়ে ওঠার উপায় কী? চলতি মাসের প্রথমদিকে হঠাৎ দেশব্যাপী তীব্র লোডশেডিং শুরু হয়েছিল।

ওই সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, গ্যাস সংকটের কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো যাচ্ছে না বলে এ সংকটের সৃষ্টি। পরে গ্যাসের জোগান বৃদ্ধি পেলে লোডশেডিংয়ের তীব্রতাও কমে আসে। ঈদুল আজহার সময় দেশে লোডশেডিং ছিল কিছুটা সহনীয়। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের বিষয়টি আলোচনায় রয়েছে। বিভিন্ন অফিসের কিছু কাজ ভার্চুয়ালি পরিচালনা করা সম্ভব।

তবে হোম অফিস করার মতো যোগ্যতা ও দক্ষতা দেশের কত শতাংশ কর্মীর আছে? বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে শেষ পর্যন্ত কতটা লাভবান হওয়া যাবে তা নিয়ে সংশয় থেকেই যায়। কাজেই সাময়িকভাবে বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা করা হলেও দ্রুত এ পরিস্থিতি কাটিয়ে ওঠার পরিকল্পনা করা দরকার। জানা গেছে, দেশে ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে প্রাপ্ত প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ৪০ থেকে ৫৩ টাকা। অথচ গড়ে প্রতি ইউনিট জলবিদ্যুৎ উৎপাদনে ব্যয় হচ্ছে মাত্র ১৫ পয়সা।

এ ছাড়া এলএনজিতে বিদ্যুৎ উৎপাদনে ইউনিট প্রতি ব্যয় হয় ১০ টাকা, কয়লায় ৪ টাকা, সোলারে ১২ টাকা; ফার্নেস অয়েলে ১২ টাকা। প্রতি ইউনিট বিদ্যুৎ আমদানিতে ব্যয় হয় ৬ টাকা। কাজেই সরকারকে দীর্ঘমেয়াদে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদনে মনোযোগী হতে হবে। আমরা লক্ষ করেছি, সরকার বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর বিশেষভাবে জোর দিয়েছে। দেশে গ্যাসের সংকট শুরু হওয়ার পরও সরকার বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমায়নি। বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই বলে আসছেন, আমরা এখনো কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে অনেক পিছিয়ে আছি। জ্বালানি স্বনির্ভরতা অর্জনের জন্য অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু ও সাশ্রয়ী ব্যবহার করা দরকার।

একইসঙ্গে অপচয় রোধ করে জ্বালানি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা জরুরি। দেশে প্রতিদিন কী পরিমাণ গ্যাস চুরি হচ্ছে, তাও বারবার আলোচনায় আসে। প্রশ্ন হলো, যারা মূল্যবান গ্যাস চুরি করছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? চলমান জ্বালানি সংকটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নেওয়া সরকারের পদক্ষেপগুলো বড় ধরনের সুফল বয়ে আনবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন জ্বালানি খাতের কোনো কোনো বিশেষজ্ঞ।

তারা মনে করেন, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি এ খাতে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে দ্রুত জোরালো পদক্ষেপ নেওয়া দরকার। ইতোমধ্যে এ খাতে যেসব দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠছে, সেগুলোর সুষ্ঠু তদন্তের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সরকার বিভিন্ন ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের পদক্ষেপ নিয়েছে। এ সময়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে কৃচ্ছ্রসাধনের দৃষ্টান্ত স্থাপন করলে দেশের মানুষ তাদের কথা বহুদিন মনে রাখবে।

Continue Reading

Previous: ৭ বছরে সর্বোচ্চ মৃত্যু এবারের ঈদযাত্রায়, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল
Next: দেশে ফিরেছে ক্রিকেটারদের একাংশ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.