Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম

পশ্চিমাঞ্চল রেলে টিকিট কালোবাজারি শক্তিশালী সিন্ডিকেটের কবলে

নিউজডেস্ক July 21, 2022

স্টাফ রিপোর্টার-
রাজশাহী পশ্চিমাঞ্চল রেলে কতিপয় দূর্নীতিবাজ কালোবাজারি হাতে জিম্মি ট্রেনের টিকিট। গত দুইদিন ধরে এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও ভাবে সংবাদ প্রকাশও হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, পশ্চিমাঞ্চলের সিসিএম ও তাঁর সহযোগী রাজশাহী রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম কালোবাজারি টিকিট বানিজ্যের মূলহোতা। দীর্ঘদিন একই স্থানে থাকার সুবাদে শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছেন আব্দুল করিম। সিসিএম এর নির্দেশে কালোবাজারিতে জড়িত রেলের কিছু কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে টিকিট বন্টন করেন স্টেশন ম্যানেজার আব্দুল করিম। অসম বন্টনের কারণে ইতোমধ্যে আভ্যন্তরীণ কোন্দলে জড়িয়েছেন তাঁরা। এর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

মূলত জরুরি প্রয়োজনে টিকিট না পেয়ে টিকিট বন্টনকারী স্টেশন ম্যানেজার আব্দুল করিমের নিকট গিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে টিকিট ভাগাভাগির বিষয়টি সবার নজরে পড়ে। টিকিট চেয়ে না পেয়ে, কে কিভাবে টিকিট পাচ্ছে, সেই বিষয়ে হাটে হাড়ি ভেঙ্গে দেয় শ্রমিক লীগ নেতারা। প্রকৃত ঘটনা আড়াল করতে ফলাও ভাবে প্রকাশ করা হয় টিকিট নিয়ে গালাগালির বিষয়টি।

ভাইরাল করা হয় ঘটনার ভিডিওটি। শ্রমিক লীগের একপক্ষের নেতারা বলছেন, আমরা কাউন্টারে গিয়ে টিকিট পাই না। পাঁচবার গিয়ে টিকিট না পেয়ে কালোবাজার বা অন্যান্যরা কিভাবে টিকিট পাচ্ছেন সে বিষয়ে কথা বলতে গিয়ে অনাকাঙ্খিত আচরণ ও ঘটনার সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রেল কর্মচারী বলেন, এ ঘটনায় শ্রমিকলীগের দুটি গ্রুপ কোন্দলে জড়িয়ে পড়েছেন। একে অপরের প্রতি তারা দোষ চাপাচ্ছেন। মেহেদি -আনোয়ার টিকিট সুবিধা ভোগ করছেন বলেও ভিডিওতে বলতে দেখা গেছে।

ঘটনার প্রত্যাক্ষদোষী ও অনুসন্ধানে বেড়িয়ে আসে থলের বিড়াল। ঘটনার সুত্রপাতে রাজশাহী রেল শ্রমিকলীগের নেতা মেহেদী হাসান ও রেল মেডিক্যালের ফার্মাসিস্ট আনোয়ারের টিকিট কালোবাজারি বিষয়টি জনসমক্ষে আসে। তাদের নামে বরাদ্দ বা বন্টনে পাওয়া টিকিটগুলো তাঁরা তাদের সহযোগীর মাধ্যমে কালোবাজের বিক্রি করতো।

অথচ সাধারণ মানুষ টিকিট না পেয়ে দ্বিগুণ দামে কালোবাজার থেকে টিকিট ক্রয় করতে হয়। ইতোমধ্যে জিএম দপ্তরের বার্তাবাহক জিয়া নামে এক কর্মচারীকে টিকিট কালোবাজারির সময় হাতে নাতে আটক করেন আরএনবি সদস্যরা।

পরে অবশ্য তাকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। একটি সুত্র নিশ্চিত করেন, জিয়াকেও টিকিট দিয়েছিলেন স্টেশন ম্যানেজার আব্দুল করিম। প্রতিনিয়ত রেল কর্মচারীরা এভাবেই টিকিট কালোবাজারি করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।

রেলের বিভিন্ন সূত্র বলছে, আত্মকেন্দ্রীক, স্বজন প্রীতি ও অধিক লাভের আশায় স্টেশন ম্যানেজারের টিকিট কালোবাজারি দিনের পর দিন বেড়েই যাচ্ছে। গুটিকয়েক যুবকের মাধ্যমে সরাসরি কালোবাজারে টিকিট বিক্রি করছেন স্টেশন ম্যানেজার।

বিষয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, আমার এখানে টিকিট কালোবাজারির কোন সিন্ডিকেট নেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সব মিথ্যা। ঘটনার দিন তারা নিজেরাই গন্ডগোল করেছেন।

কথা বলতে সিসিএম আহসানউল্লাহ ভূইয়ার নম্বরে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কথা বলতে জিএম (পশ্চিম) অসীম কুমার তালুকদারকে ফোন দিলে তিনি বলেন, ২% টিকিট অফিসার ও স্টাফদের জন্য বরাদ্দ রাখা হয়। সেই ২% টিকিট বন্টন করার দ্বায়িত্ব স্টেশন ম্যানেজারকে আমি নিজে দিয়েছি।

এর বাহিরে কোন কিছু করার এখতিয়ার তাঁর নাই। ভিডিও’র ঘটনায় ওয়ালী খান ও তাঁর অনুসারীরা মিথ্যাচার করেছেন। তিনি আরও বলেন, আমি নাকি তাদের ব্যানার ফেস্টুন ভেঙ্গেছি। জিএম এর তো কোন কাজ নাই ব্যানার ফেস্টুন ভেঙে বেড়াবে? এ ঘটনায় একজন আওয়ামী লীগ নেতা তদন্ত করতে এসেছিলেন। ঘটনার তদন্তে কমিটি করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Previous: জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন রাসিক মেয়র লিটন
Next: রাজশাহীর সাইবার ট্রাইব্যুন্যাল আদালতে বখাটের কারাদণ্ড

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.