Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

নওগাঁয় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ ৩০ হাজারে রফাদফা!

নিউজডেস্ক July 22, 2022

আলো ডেস্ক: নওগাঁর বদলগাছীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আশরাফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। থানায় অভিযোগ করা হলেও সেটি প্রত্যাহার করে ৩০ হাজার টাকায় রফাদফা করে প্রভাবশালী মহল। কিন্তু ভুক্তভোগীকে মাত্র তিন হাজার টাকা দিয়ে তার বাবা-মাসহ ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ১৪ জুলাই বিকেলে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বাড়ি ফিরছিল। এ সময় মথুরাপুর ইউনিয়নের চাপাইনগর গ্রামের আশরাফুল শিশুটিকে টেনে রাস্তার পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আশরাফুল পালিয়ে যান। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ স্থানীয়রা দুই দফায় সালিশ বৈঠকে বসে। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় ভুক্তভোগীর বাবা ১৭ জুলাই থানায় লিখিত অভিযোগ করেন।

পরে প্রভাবশালীদের চাপে পড়ে অভিযোগটি প্রত্যাহার করে নেয় ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে ভুক্তভোগীর বাবার বলেন, থানায় অভিযোগ করেছিলাম। তবে মামলা চালাতে অনেক টাকা খরচ করতে হয় বলে শুনেছি। তাই ২০ জুলাই অভিযোগটি তুলে নেই। পরে তিন হাজার টাকা দেওয়া হয় আমাদের। এ বিষয়ে অভিযুক্ত আশরাফুলের স্ত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার স্বামী একটা ভুল করে ফেলেছে। সেটা আমি ২০ হাজার টাকায় মীমাংসা করতে চেয়েছিলাম।

কিন্তু মীমাংসা না করে তারা থানায় অভিযোগ করেন। তখন আমি আরও বেশি টাকা দিয়েই মীমাংসা করি। তবে কোথায় কাকে টাকা দিয়েছি সেটা আমি বলবো না। এ বিষয়ে মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানার বলেন, আশরাফুলের স্ত্রী স্থানীয় সাংবাদিক হাফিজার রহমান নামের একজনকে ৩০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসার কথা আমাকে মোবাইলে জানিয়েছিল।

কিন্তু আমি এ বিষয়ে আর কিছু বলতে পারবো না। আপসের বিষয়টি অস্বীকার করে সাংবাদিক হাফিজার রহমান বলেন, শিশুটির পরিবার আমার আত্মীয়। তার বাবা-মা ঢাকায় চাকরি করেন। মেয়েটি গ্রামেই পড়াশুনা করে। ঈদের ছুটিতে তারা বাড়িতে এসেছিল। এসব গুজবের কারণে ছুটি শেষে শিশুটিকে নিয়ে তারা ঢাকায় চলে গেছেন।

তবে এখানে আপসের কোনো ঘটনা ঘটেনি। বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি। শুনেছি ভুক্তভোগী পরিবারটি ঢাকায় চলে গেছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Continue Reading

Previous: পুঠিয়ায় ধর্ষণের চেষ্টার অভিযোগ ধামাচাপা দেয়ার অভিযোগ
Next: সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.