Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি মাদ্রাসাছাত্রী উদ্ধার: ধর্ষণ-অপহরণের মামলা

নিউজডেস্ক July 22, 2022

আলো ডেস্ক: ঠাকুরগাঁওয়ে নদীর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় মাদ্রাসাছাত্রীকে (১৪) উদ্ধারের ঘটনায় ধর্ষণ ও অপহরণের মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগীর বড় ভাই ঠাকুরগাঁও সদর থানা মামলা করেন। এতে আসামি করা হয়েছে মাদ্রাসাছাত্রীর স্বামী ও এক নারীসহ চার জন এবং অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পৌর শহরের টাঙ্গন নদী থেকে বস্তাবন্দি অবস্থায় ওই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়। তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। সে ঠাকুরগাঁও পৌর শহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কওমি মহিলা মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্রী। বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উদ্ধারের পর ভুক্তভোগী জানায়, তাদের গ্রামের বাড়িতে গুলজান বেগম নামে এক নারী ভাড়ায় থাকতেন।

গোপনে তার কিছু ছবি তুলে ব্ল্যাকমেইল করে আসছিলেন তিনি। পাচার করে দেওয়ার হুমকিও দিতেন। বিষয়টি জানার পর মে মাসে ঠাকুরগাঁও শহরের একটি মাদ্রাসায় ভর্তি করেন পরিবারের লোকজন। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাহাজ্জুদ নামাজের জন্য অজু করতে বের হয়। অজু শেষে দেখে, চার জন যুবক তার সামনে দাঁড়িয়ে। এ সময় ছবিগুলো নিতে চাইলে হাত বাড়াতে বলে তারা। হাত বাড়ানো মাত্রই টেনে নিয়ে চলে যায়। মারধরের একপর্যায়ে তাকে বস্তায় ঢুকিয়ে ফেলে। তারপর কী হয়েছে কিছুই বলতে পারছে না।

মাদ্রাসাছাত্রী আরও জানায়, তিন মাস আগে এলাকার এক কিশোরের সঙ্গে তার বিয়ে হয়েছে। বিয়ে নিয়ে ঝামেলা চলছে। স্বামীর সঙ্গে থাকছেন না বলে জানান। মাদ্রাসার মুহতামিম হজরত আলী বলেন, স্বাভাবিক সময়ের মতো রাত ১১টায় সবাই ঘুমিয়ে পড়ে। ফজরের সময় তাকে রুমে দেখতে না পেয়ে সহপাঠীরা খোঁজাখুঁজি করে। অভিভাবকদের খবর দেওয়া হয়। এরপর পাশেই টাঙ্গন নদীতে বস্তাবন্দি অবস্থায় তাকে পাওয়া গেলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, তার সঙ্গে কী ঘটছিল তা আমরা জানতাম না।

এমনকি সে যে বিবাহিত, সে খবরও গোপন রাখা হয়েছে। তার রুম থেকে একটি চিঠিও উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর বড় ভাই ও মামলার বাদী বলেন, বাড়ি ভাড়া নিয়ে বেশ কয়েক বার আমার মায়ের সঙ্গে গুলজানে তর্কাতর্কি হয়েছে। তিনি কুপরামর্শ দিয়ে আমার বোনকে গ্রামের এক কিশোরের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। তিনিই গত রমজানে একদিন সেহরির পর আমার বোনের ঘরে ঢুকিয়ে দেন। সে সময় পরিবারের লোকজন ওই কিশোরকে আটক করে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় তার সঙ্গে আমার বোনের অ্যাফিডেভিট করে বিয়ে হয়।

তিনি আরও বলেন, বিয়ের পর থেকে ওই কিশোরের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। গুলজান আমার বোনের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে সেগুলো দেখিয়ে হুমকি দিতেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিয়ের খবর গোপন রেখে বাড়ি থেকে দূরে রাখার জন্য মাদ্রাসায় ভর্তি করি। এসব ঘটনার জেরেই গুলজান, ওই কিশোর ও তার বাবা-মা মিলে আমার বোনকে অপহরণ করে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক মো. শিহাব জানান, ‘কিশোরীর চিকিৎসা চলছে। সে এখন সুস্থ আছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওই ছাত্রীর বড় ভাই মামলা করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Continue Reading

Previous: চবি ছাত্রীকে যৌন নির্যাতনে জড়িত ২ জন শনাক্ত: পুলিশ
Next: ৪০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের কথা স্বীকার পুলিশ কর্মকর্তা বাবুলের

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.