Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

‘পরাণ’ দেখে যা বললো তারকারা

নিউজডেস্ক July 24, 2022

আলো ডেস্কঃ ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘পরাণ’। মুক্তির পর দিন থেকে সিনেমাটি হলগুলো দর্শক টানছে। শুরুর ১১ থেকে দ্বিতীয় সপ্তাহে ৫৫টি হলে চলছে পরাণ। লাইভ টেকনোলজিস লিমিটেডের প্রযোজনায় রায়হান রাফী পরিচালনায় ঈদের আলোচিত এই সিনেমার স্পেশাল শো অনুষ্ঠিত হলো। গত শনিবার বিকালে রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সের এই বিশেষ শো-তে এসেছিলেন দেশের সিনেমা ও টিভি নাটকের তারকা নির্মাতা ও শিল্পীরা।

‘পরাণ’ দেখতে সেখানে গিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, আরিফিন শুভ, মিশা সওদাগর, নিরব, তমা মির্জা, দীঘি, টয়া, শাওন, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, পূজা চেরি, সাইমন সাদিক, মনিরা মিঠু, নূরুল আলম আতিক, গিয়াস উদ্দিন সেলিম, অরণ্য আনোয়ার, আশফাক নিপুণসহ অনেকে। পাশাপাশি ছিলেন ‘পরাণ’ সিনেমার শিল্পী বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, পরিচালক রায়হান রাফী, রাশেদ মামুন অপু, অন্যতম প্রযোজক ইয়াসির আরাফাত প্রমুখ। তবে এই স্পেশাল শো-তে এসে বিশেষভাবে নজর কাড়েন পরীমণি।

অন্তঃসত্ত্বা হলেও স্বামী শরিফুল রাজের সাফল্যে ছুটে হলে চলে এসেছেন এই নায়িকা। সকলের সাথে বসে তিনি সিনেমাটি উপভোগ করেন। সেইসঙ্গে আলোচিত এ নায়িকা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন। পরীমণি বলেন, রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমার প্রশংসা শুনছি সবার মুখে। সিনেমা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে। আমারতো খুশিতে কান্না চলে এসেছে। ওরা সবাই ভালো অভিনয় করেছেন।’ মিশা সওদাগর বলেন, ‘পরাণ’ ছবিটি অসাধারণ।

এখন দর্শকদের টেস্টটা যেখানে গেছে, তারা এখন যে ধরণের সিনেমা চায় সিনেমাটি ঠিক সে রকম। পরিচালক শিল্পীদের যেভাবে সাজিয়েছে সেটাই দর্শকদের মনে ধরে গেছে। আরিফিন শুভ বলেন, ‘প্রত্যেকের অভিনয় খুবই ভালো হয়েছে। সবাই নিজের সেরাটা দিয়েছেন।’ সিয়াম বলেন, ‘এমন ছবি হাউজফুল হওয়াই স্বাভাবিক। আমার কাছে অসাধারণ লেগেছে।’ মাহি বলেন, ‘সিনেমাটি আমার কাছে অনেক ভালো লেগছে। সিনেমা যদি এমন হয় হল ভাঙাচোরা যেমনই হোক দর্শককে আটকে রাখা যাবে না। তারা সিনেমা দেখতে আসবেই। আমরা একে অপরের সিনেমা দেখা উচিত।

এই সিনেমা নিয়ে এত আলোচনা, না দেখতে এলে মানসম্মান থাকবে না।’ চিত্রনায়ক নিরব বলেন, ‘গল্প বলার ধরনই আলাদা। খুব সাধারণ গল্পকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। আমি মুগ্ধ হয়ে শুধু দেখেছি।’ দীঘি বলেন, ‘সত্যি অনেকদিন পর অসাধারণ এক মুভি দেখলাম। আমি জাস্ট অনুভূতি প্রকাশের ভাষা হারিয়েছি।’ পূজা চেরী জানালেন, ‘পরাণ’ সিনেমা তো আসলে পরাণ ছুঁয়ে যাওয়ার মতোই একটি সিনেমা। এই সিনেমাটি কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না। এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। দিঘী বলেন, এই নিয়ে সিনেমাটি দুইবার দেখলাম। আরও একবার দেখার প্লান আছে। সব মিলিয়ে আনেক বেশি ভালো লাগছে যে বাংলা সিনেমার টিকিট পাওয়া যাচ্ছেনা।

এটার থেকে আনন্দের খবর আর কিছু নেই। এদিকে পুরো আয়োজনে পর্দা ও বাস্তবে সবার নজর ছিলো শরিফুল রাজের দিকে। মুভি স্ক্রিনিং শেষে আবেগ তাড়িত রাজ বলেন, ‘এটাই হওয়ার কথা। যেটা আজ ঘটলো। ইন্ডাস্ট্রির প্রায় সবাই এসেছেন, দেখেছেন, এপ্রিশিয়েট করেছেন। যে কালচার আমাদের এখানে নেই। আমরা যদি একে অপরের প্রমোশন না করি, তাহলে এই ইন্ডাস্ট্রি আগাবে কেমন করে? আজ আমার ছবি দেখতে কাঞ্চন ভাই, শুভ ভাইরা এসেছেন। এটা দেখেও আমার বুকটা ভরে গেলো।

Continue Reading

Previous: গণিত প্রসঙ্গে যা বললেন জানভি
Next: করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৩০ রোগী

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.