Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

কৃষিজমি রক্ষায় পদক্ষেপ নিন

নিউজডেস্ক July 25, 2022

সম্পাদকীয়ঃ দিন দিন জনসংখ্যা বাড়ছে। সেই সাথে বাড়ছে ঘরবাড়ির চাহিদা। কৃষিজমিতে তৈরি হচ্ছে বাড়ি। ব্যাঙের ছাতার মতো বড় শহরগুলোর আশপাশে গজিয়ে উঠছে আবাসন প্রকল্প।

মানুষ হুমড়ি খেয়ে পড়ছে প্লট কেনার জন্য। বাড়ছে রাস্তাঘাটের চাহিদা। একই সঙ্গে গড়ে উঠছে নানা ধরনের শিল্প-কারখানা। ফলে প্রতিনিয়ত কমছে কৃষিজমি। কৃষিজমির সবচেয়ে বেশি ক্ষতি করছে ইটখোলা। এসব ইটখোলায় মাটির জোগান দিতে গিয়ে বদলে যাচ্ছে কৃষিজমির ধরন। ওপর থেকে মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরাশক্তি লোপ পায়।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, কুমিল্লার মুরাদনগরে ২০১৭ সালে আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ৬০ হাজার ২৪ একর। ২০২২ সালে এসে সেই পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৭৩ একরে। অর্থাৎ গত পাঁচ বছরে ১২ হাজার ৩৫৫ একর আবাদি জমি কমেছে। গড় হিসাবে, বছরে কমেছে দুই হাজার ৪৭১ একর। আর এভাবে কৃষিজমি কমার পেছনে মূল ভূমিকা রাখছে ইটখোলাগুলো।

ড্রেজিং মেশিন দিয়ে ৫০ থেকে ৬০ ফুট পর্যন্ত গভীর করে কৃষিজমি থেকে মাটি ও বালি তুলে নেওয়া হচ্ছে। শুধু মুরাদনগর নয়, সারা দেশেরই অবস্থা কমবেশি একই রকম। প্রকাশিত খবর থেকে জানা যায়, উপজেলায় পৌনে ২০০ ড্রেজার মেশিন দিয়ে নিয়মিত মাটি কাটা হচ্ছে। এসব মাটি পাইপ বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইটখোলায়।

পুকুর বা নিচু জমি ভরাটের কাজেও এই মাটি ব্যবহৃত হচ্ছে। স্থাপনা নির্মাণকারীদের কাছে এসব মাটি ও বালি বিক্রি করা হচ্ছে। এভাবে অনেক গভীর করে মাটি কাটার ফলে আশপাশের কৃষিজমিতে ভাঙন সৃষ্টি হচ্ছে। তখন সেসব জমির মালিকরা বাধ্য হন প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের কাছে নামমাত্র মূল্যে জমি বা জমির মাটি বিক্রি করে দিতে। দ্রুত এই ধ্বংসাত্মক প্রক্রিয়া বন্ধ করা না গেলে মুরাদনগরে কৃষির উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।

জাতীয় কৃষি নীতি ১৯৯৯-এ অকৃষি খাতে কৃষিজমির ব্যবহারকে নিরুৎসাহ করা হয়েছে। কৃষিজমি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। কৃষিজমি সুরক্ষাসংক্রান্ত বেশ কিছু আইনও রয়েছে। এর পরও ক্রমবর্ধমান হারে কমছে কৃষিজমি। সম্প্রতি জাতীয় সংসদে ‘কৃষিজমি (যথাযথ ব্যবহার ও সংরক্ষণ) বিল-২০২২’ নামে একটি বেসরকারি বিল উত্থাপন করা হয়েছে।

আইন অমান্যকারীদের তিন বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আমরা মনে করি, কৃষিজমি রক্ষায় আইন প্রণয়নের পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। দ্রুত বন্ধ করতে হবে এই ধ্বংসাত্মক প্রবণতা।

Continue Reading

Previous: বেকারদের স্থায়ী কর্মসংস্থান ও ভাতাসহ ১১ দাবিতে মানববন্ধন
Next: কেনিয়ায় সেতু থেকে ছিটকে নদীতে বাস, নিহত ২৪

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.