Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

৯৮ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন

নিউজডেস্ক July 26, 2022

আলো ডেস্ক: একটি মানুষের জীবনে বয়স তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কোনো বাধা নয়। প্রবল ইচ্ছাশক্তি থাকলে তিনি তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারেন। তেমনই একটি বিষয় আবারও প্রমাণ করলেন এক ব্যক্তি। ইতালির জিউসেপ্পো প্যাটার্নো ৯৮ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। দেশটিতে এখন তিনিই সবচেয়ে বয়স্ক শিক্ষার্থী। সম্প্রতি ইতালির ইউনিভার্সিটি অব পালের্মো থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

তার বিষয় ছিল ইতিহাস ও দর্শন। দুই বছর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে একই সাবজেক্টে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। স্নাতক পাশ করার সময়ই ইতালির সবচেয়ে বয়স্ক শিক্ষার্থীর উপাধি পান জিউসেপ্পে। এবার নিজের শিক্ষাজীবনে নতুন আরেকটি মাইলফলক যুক্ত করলেন শতবর্ষে পা দিতে যাওয়া জিউসেপ্পে। তিনি বলেন, জীবনে কোনো কিছু অর্জনে বয়স কোনো বাধা নয়।

প্রবল ইচ্ছে থাকলে অনেক কিছু অর্জন করা সম্ভব। তার এমন অর্জনে পরিবারের সবাই বেজায় খুশি। তারা একে তাদের গর্ব বলে অভিহিত করেছেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করা হয়। ঐ পোস্টে বলা হয়, ৯৮ বছর বয়সেও ব্যাচের মধ্যে সর্বাধিক নম্বর পেয়ে স্নাতকোত্তর শেষ করেছেন জিউসেপ্পে। তার পরিবার জানায়, এই বয়সেও নির্বিঘ্নে পড়াশোনা করেছেন জিউসেপ্পে।

তিনি ভীষণ পরিশ্রম করতে পারেন এবং তার বিশ্রামের কোনো পরিকল্পনা নেই। স্নাতকোত্তর শেষ করার পর নতুন এক পরিকল্পনা করেছেন জিউসেপ্পে। তিনি তার বিশ্বস্ত টাইপরাইটার ব্যবহার করে একটি উপন্যাস লিখতে চান। ১৯২৩ সালে সিসিলির একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন জিউসেপ্পে।

শৈশব থেকেই পড়াশোনা করতে পছন্দ করতেন তিনি। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় তরুণ বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেননি তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌবাহিনীতে যোগ দেন জিউসেপ্পে। তখন তার বয়স ছিল ২০ বছর। এরপর তিনি রেলওয়ে কর্মী হিসেবে কাজ করেছেন।

Continue Reading

Previous: স্বাস্থ্যবিধি মানতে অনীহা সচেতনতা বাড়াতে হবে
Next: গুজরাটে মদপানে ২১ জনের মৃত্যু

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.