Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বাসে ডাকাতি ও ধর্ষণ রাতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নিউজডেস্ক August 5, 2022

সম্পাদকীয়: কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি নৈশকোচে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতি ও গণধর্ষণ। বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি একটি রেস্তোরাঁয় নৈশভোজের জন্য যাত্রাবিরতি করে। এরপর পুনরায় যাত্রা শুরুর প্রাক্কালে ১২-১৩ জন তরুণ কাঁধে ব্যাগ বহন করে বাসটিতে ওঠে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে থাকা তরুণরা ঘুমন্ত যাত্রীদের অস্ত্রের মুখে একে একে বেঁধে ফেলে।

প্রত্যেক যাত্রীর চোখ ও মুখ বেঁধে চালককে জিম্মি করে তারা বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পাঁচ মিনিটের মধ্যে সব যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, টাকা, গহনা লুট করে নেয় তারা। এরপর তারা এক নারীযাত্রীকে ধর্ষণ করে। ডাকাত দলটি যাত্রীদের নির্যাতন চালিয়ে বাসটির পথ পরিবর্তন করে। সবশেষে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলায় রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালির ডিবিতে বাসটি উলটে দিয়ে নেমে যায় তারা। চলন্ত বাসে নারী ধর্ষণের ঘটনা নতুন নয়। তবে আলোচ্য ঘটনাটিতে নারী ধর্ষণের সঙ্গে ডাকাতিও যুক্ত হয়েছে।

একটি ডাকাত দল এভাবে তিন ঘণ্টা ধরে বাসের যাত্রীদের জিম্মি করে ডাকাতি ও নারী ধর্ষণ শেষে নির্বিঘেœ পালিয়ে যাবে, ভাবা যায় না। স্মরণ করা যেতে পারে, গত বছরের ডিসেম্বরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডে একটি বাসের সব যাত্রী নেমে গেলে দরজা বন্ধ করে বাসটির সুপারভাইজার ও হেলপার এক তরুণীকে ধর্ষণ করেছিল। এ সময় বাসচালকও উচ্চশব্দে গান বাজিয়ে এই পাশবিক নির্যাতনে যোগ দিয়েছিল। গত বছরেরই ২৬ জুন চট্টগ্রামের মীরসরাই, ২০১৭ সালে ২৫ আগস্ট টাঙ্গাইলের মধুপুর, ২০১৩ সালের ২৫ জানুয়ারি মানিকগঞ্জের পাটুরিয়াসহ চলন্ত বাসে গণধর্ষণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

বলা বাহুল্য, এসব ঘটনার ফলে বাসে নারীদের চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ আলোচ্য ঘটনাটি দেশবাসীকে বড় ধরনের দুশ্চিন্তায় ফেলেছে বৈকি। গণপরিবহণের যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছবেন, এটাই কাম্য। কিন্তু দেখা যাচ্ছে, গণপরিবহণের যাত্রায় দুর্ঘটনার আশঙ্কা তো থাকছেই, সঙ্গে যুক্ত হয়েছে ডাকাতি ও নারী ধর্ষণের ঘটনা। আলোচ্য ঘটনাটিতে যে ডাকাত দলটি জড়িত ছিল, তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকিদের আটক করে আইনের আওতায় নিয়ে আসা না গেলে আবারও এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা থেকে যাবে। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, যে উপায়েই হোক, ডাকাত দলটিকে বিচারের মুখোমুখি করতে হবে।

এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। এ বিধানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয় কথা, বাসে, বিশেষ করে নৈশবাসে নিরাপত্তা প্রহরী রাখার ব্যবস্থা করা গেলে ডাকাতি বা নারী ধর্ষণের ঘটনা ঘটার আশঙ্কা কমে যাবে। বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার নিয়োগের ক্ষেত্রে যাচাই-বাছাইয়েরও প্রয়োজন রয়েছে বলে মনে করি আমরা। সবশেষের কথা, চলন্ত বাসে ডাকাতি কিংবা নারী ধর্ষণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন তথা আইশৃঙ্খলা বাহিনীকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে রাতের বেলা সড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Continue Reading

Previous: চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৬
Next: নিয়ামতপুরে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.