Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

আবু ধাবিতে টাইগারদের দৈন্য দশা, হেসেখেলে জিতল আয়ারল্যান্ড

নিউজডেস্ক October 14, 2021

এফএনএস স্পোর্টস: ওমান একাদশের বিপক্ষে যেভাবে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে বাংলাদেশ তাতে দারুণ কিছুর আভাসই মিলেছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরুর আগে আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ দুটিতে নিজেদের খুঁজে ফিরছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হারের পর গতকাল বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছে ৩৩ রানের বড় ব্যবধানে। আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে আয়ারল্যান্ড। শুরু থেকে সাবলীল ব্যাটিং করা আইরিশরা ৩ উইকেটে ১৭৭ রানের বড় পুঁজি পায় গ্যারেথ ডেলানির অপরাজিত ৮৮ রানের ঝড়ে চড়ে। জবাবে শুরু থেকেই উল্টো চিত্র বাংলাদেশ ইনিংসে, খেই হারিয়ে থেমেছে ৯ উইকেটে ১৪৪ রানে। সর্বোচ্চ ৩৮ রান আসে নুরুল হাসান সোহানের ব্যাটে। ৩৭ রান করেন সৌম্য সরকার। ৪ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে ৩৩ রান তুলে ফেলে আইরিশ দুই ওপেনার অ্যান্ড্রু বালবার্নি ও পল স্টারলিং। স্টারলিংকে (১৬ বলে ২২) বোল্ড করে জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তিন নম্বরে নামা গ্যারেথ ডেলানিকে নিয়ে বালবার্নির ৩১ রানের জুটি, পাওয়ার প্লের ৬ ওভারেই আইরিশদের স্কোরবোর্ডে ১ উইকেটে ৫৭। তবে তাসকিন আহমেদের বলে বালবার্নি (২২ বলে ২৫) ফিরেছেন বোল্ড হয়ে। ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান জর্জ ডকরেলকেও (৯ বলে ৯) বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন, পরিণত করেন শেখ মেহেদীর ক্যাচে। ৩ উইকেটে ৭৮ রানে পরিণত হয় আয়ারল্যান্ড। তবে রানের গতি কমেনি খুব একটা। চতুর্থ উইকেট জুটিতে হ্যারি টেক্টরকে নিয়ে গ্যারেথ ডেলানি রান তোলেন ঝড়ো গতিতে। দুজনে মিলে অবিচ্ছেদ্য জুটিতে যোগ করে ৬২ বলে ৯৯ রান। ৩৩ বলে ফিফটি ছুঁয়ে ডেলানি যেন আরও আক্রমণাত্মক। মুস্তাফিজের করা ১৭তম ওভারে হাঁকান টানা দুই ছক্কা, ঐ ওভার থেকে রান আসে ১৫। ১৮তম ওভারে শরিফুল ইসলামকেও হাঁকান ১ ছক্কা। মুস্তাফিজের করা ১৯তম ওভারেও তার ব্যাটে ১ ছক্কা। শেষ পর্যন্ত ৫০ বলে ৩ চার ৮ ছক্কায় ৮৮ রানে ডেলানি ও ২৩ বলে ১ চারে ২৩ রানে অপরাজিত ছিলেন টেক্টর। ১৭৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে যেমন শুরু প্রয়োজন ছিল তার ঠিক উল্টো চিত্র বাংলাদেশ ইনিংসে। ইনিংসের প্রথম ওভারেই ফেরেন ওপেনার নাইম শেখ (৩), পরের ওভারে লিটন দাসও (১)। আরেক দফা ব্যর্থ হয়ে মুশফিকুর রহিম বোল্ড হয়েছেন ৪ রান করে। তাতে ১৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার সৌম্য সরকার ও আফিফ হোসেনের ৩৭ রানের জুটি। ১৬ বলে ১৭ রান করে বোল্ড হন আফিফও। নুরুল হাসান সোহানকে নিয়ে ৩০ রানের জুটিতে দলকে পথে রাখার চেষ্টা সৌম্যর। তবে দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়ে তাকে থামতে হয় ৩০ বলে ১ চার ২ ছক্কায় ৩৭ রানে। সিমি সিংয়ের বলে বোল্ড হয়ে শামীম পাটোয়ারীও ( ৭ বলে ১) ফেরেন দ্রুত। বাংলাদেশ পরিণত হয় ৬ উইকেটে ৯০ রানে। শেষ ৬ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৮৬ রান। তবে আশা দেখানো নুরুল হাসান সোহানও ব্যর্থ হন মূল কাজটা করতে। ২৪ বলে ৬ চারে ৩৮ রানেই থামতে হয় এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে। মাঝে হতাশ করে যান শেখ মেহেদীও (৯)। ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ কেবল হারের ব্যবধান কমায় তাসকিনের ১১ বলে অপরাজিত ১৪ রানে। আইরিশদের হয়ে মার্ক অ্যাডায়ারের শিকার ৩৩ রান খরচায় ৩ উইকেট। ২ টি করে নেন ক্রেইগ ইয়াং ও জশুয়া লিটল।
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ড ১৭৭/৩ (২০), স্টারলিং ২২, বালবার্নি ২৫, ডেলানি ৮৮*, ডকরেল ৯, টেক্টর ২৩*; তাসকিন ৪-০-২৬-২, নাসুম ৩-০-৩৩-১
বাংলাদেশ ১৪৪/১০ (২০), নাইম ৩, লিটন ১, সৌম্য ৩৭, মুশফিক ৪, আফিফ ১৭, নুরুল ৩৮, শামীম ১, মেহেদী ৯, তাসকিন ১৪*, নাসুম ০, মুস্তাফিজ ৭; ইয়াং ৩-০-২১-২, লিটল ৪-০-২২-২, সিমি ৪-০-১৯-১, অ্যাডায়ার ৪-০-৩৩-৩, হোয়াইট ৪-০-৩৭-১
ফলাফলঃ আয়ারল্যান্ড ৩৩ রানে জয়ী।

Continue Reading

Previous: সেরে উঠছেন উইলিয়ামসন, বিশ্বকাপের শুরু থেকেই খেলবেন
Next: ভারতকে হারাতে আত্মবিশ্বাসী বাবর

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

545510
Users Today : 977
This Month : 124881
This Year : 516946
Total Users : 545510
Views Today : 4941
Total views : 1941246

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.