Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • প্রযুক্তি

‘ক্রিপ্টো ব্রিজে’র মাধ্যমে পাচার হয়েছে ৫৪ কোটি ডলার

নিউজডেস্ক August 13, 2022

আলো ডেস্কঃ গত দুই বছরে ক্রিপ্টো ব্রিজ নেটওয়ার্ক ‘রেনব্রিজ’ ব্যবহার করে অন্তত ৫৪ কোটি ডলার পাচার করেছে হ্যাকার ও প্রতারকরা। এই ক্রিপ্টো ব্রিজগুলোই সাইবার অপরাধীদের অসৎ পথে কামানো অর্থ পাচারের পথ সুগম করে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ক্রিপ্টো ব্রিজ মূলত এক ধরনের বিশেষায়িত সফটওয়্যার যার মাধ্যমে নিজের ক্রিপ্টো মুদ্রা এক ব্লকচেইন থেকে ভিন্ন ব্লকচেইনে পাঠানোর সুযোগ পান ক্রিপ্টো মুদ্রার মালিকরা। তেমনই একটি ক্রিপ্টো ব্রিজ সেবা ‘রেনব্রিজ’।

২০২০ সাল থেকে এই সেবাটির মাধ্যমে হ্যাকার ও প্রতারকদের ৫৪ কোটি ডলার অর্থ পাচার করার তথ্য উঠে এসেছে ব্লকচেইন বিশ্লেষক সংস্থা এলিপ্টিকের প্রতিবেদনে। এলিপ্টিক বলছে, বিকেন্দ্রীভূত ক্রস-চেইন নেটওয়ার্ক প্রযুক্তির ঝুঁকিগুলোর উদাহরণ হিসেবে কাজ করছে রেনব্রিজ। রেনব্রিজের প্রচারণা চালানো হয় সহজে জিক্যাশ বা বিটকয়েনের মতো ক্রিপ্টো মুদ্রাকে ইথারে রূপান্তর করে ভিন্ন ব্লকচেইনে সরিয়ে নেওয়ার মাধ্যম হিসেবে।

কিন্তু এলিপ্টিকের প্রতিবেদন বলছে, “লেনদেনের বৈধ মাধ্যমের পাশাপাশি অর্থ পাচারের মূল সুযোগদাতা হিসেবে আত্মপ্রকাশ করেছে ক্রস-চেইন ব্রিজগুলো।” এগুলো ব্যবহারকারীদের বাজার নিয়ন্ত্রকদের চোখ এড়িয়ে সহজে অর্থ এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে সরিয়ে নিতে দিচ্ছে এবং এর মধ্যে র‌্যানসমওয়্যার হামলা ও হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা অর্থও আছে বলে উঠে এসেছে ওই প্রতিবেদনে। ক্রিপ্টো মুদ্রার লেনদেন অনুসরণ করা কঠিন হলেও, অসম্ভব নয়। অর্থের উৎস সহজেই লুকিয়ে ফেলার সুযোগ আছে এই প্রযুক্তিতে।

সপ্তাহের শুরুতেই ‘টর্নেডো ক্যাশ’-এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ক্রিপ্টো মুদ্রার উৎস লুকিয়ে ফেলার সেবা দিত এই প্ল্যাটফর্মটি। মে মাসে ‘ব্লেন্ডার ডটআইও’ নামের আরেকটি প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ। উভয় প্ল্যাটফর্মের বিরুদ্ধে উত্তর কোরিয়ার হ্যাকারদের অর্থ পাচারে সহযোগিতার অভিযোগ তুলেছে ওয়াশিংটন।

এলিপ্টিকের প্রতিবেদন বলছে, জাপানের ‘লিকুইড’ ক্রিপ্টো নেটওয়ার্ক হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা অর্থ পাচারে রেনব্রিজ ব্যবহারের ইঙ্গিত মিলেছে। ওই হ্যাকিংয়ের ঘটনার সঙ্গেও উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা ছিল বলে সন্দেহ সাইবার নিরাপত্তা গবেষকদের। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, রাশিয়াভিত্তিক হ্যাকার ও র‌্যানসমওয়্যার হামলাকারীদের কাছে আলাদা কদর আছে রেনব্রিজের। র‌্যানসমওয়্যার হামলায় মুক্তিপণ হিসেবে নেওয়া ১৫ কোটি ডলারের বেশি অর্থ পাচার করা হয়েছে রেনব্রিজের মাধ্যমে।

Continue Reading

Previous: পরবর্তী আইফোনের দাম বাড়তে পারে
Next: যেভাবে কাজে লাগাতে পারেন গুগল লেন্স

Related Stories

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l

March 14, 2026
আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ
  • প্রযুক্তি
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

December 27, 2025
গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.