Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

চীনের সাংহাই শহরে স্কুল খোলার প্রস্তুতি

নিউজডেস্ক August 14, 2022

আলো ডেস্কঃ চীনের সাংহাই শহরে পুনরায় স্কুল খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে সেখানে সব ধরনের স্কুল বন্ধ ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকস্কুল পুনরায় খুলে দেওয়া হবে। গতকাল রোববার সাংহাই মিউনিসিপ্যাল এডুকেশন কমিশনের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ক্যাম্পাস ছাড়ার আগে শহরের সব শিক্ষক এবং শিক্ষার্থীকে প্রতিদিন করোনাভাইরাসের জন্য নিউক্লিক অ্যাসিড টেস্ট করতে হবে।

এ ছাড়া স্কুল খোলার আগে সব শিক্ষক এবং শিক্ষার্থীকে ১৪ দিনের জন্য ‘সেলফ হেলথ ম্যানেজমেন্ট’ অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে। গত মার্চের মাঝামাঝিতে সাংহাইয়ে দুই মাসের লকডাউন ঘোষণার আগেই সব স্কুল বন্ধ রাখা হয়। এপ্রিল এবং মে মাসে ওই শহরে হঠাৎ করেই কোভিড সংক্রমণ অনেক বেড়ে গেছে। তবে গত জুরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিছু শিক্ষার্থী পুনরায় ক্লাসে ফিরেছে। শনিবার নতুন করে ওই শহরে পাঁচজনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে।

এরা সবাই উপসর্গহীন। অপরদিকে পুরো চীনে নতুন করে ২ হাজার ৪৬৭ কেস শনাক্ত হয়েছে। এর আগে চীনের পূর্ব থেকে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে নতুন করে লকডাউন ও বিধিনিষেধ জারি করা হয়। এসব শহরে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই বিধিনিষেধ এবং লকডাউন স্থানীয় অর্থনীতির জন্য আবারও হুমকি হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।

তারপর থেকেই সংক্রমণ কমিয়ে আনতে কঠোর অবস্থান নেয় চীন। জিরো কোভিড নীতির আওতায় গণহারে টেস্টিং, ট্রেসিং, লকডাউন জারি করা হয়। মূলত লোকজনের অপ্রয়োজনীয় চলাচল হ্রাস করতেই বিভিন্ন শহরে বিধিনিষেধ জারি রয়েছে। পূর্বাঞ্চলীয় রপ্তানি ও উৎপাদন কেন্দ্র ইউ-এর কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে যে, তারা আগামী তিন দিনের জন্য ‘নীরব ব্যবস্থাপনা’য় প্রবেশ করবে। এর আওতায় ওই শহরের বেশিরভাগ বাসিন্দা নির্দিষ্ট এলাকা ছেড়ে অন্যত্র যেতে পারবেন না।

কেউ কেউ নিজ নিজ বাড়ি ছেড়েও বের হতে পারবেন না। ওই শহরে প্রায় ১৯ লাখ মানুষের বসবাস। ইউ এবং অন্যান্য শহরের বাসিন্দারা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না বলে জানানো হয়েছে। কোভিড টেস্ট, প্রয়োজনীয় জিনিসপত্র কেনা এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য তাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় জিনজিয়াংম আকসু অঞ্চলের তিন শহরে বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ জারি হয়েছে। লোকজন শুধু কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হতে পারবে। এ ছাড়া তাদের ঘরেই থাকতে হবে। তবে কতদিন এই বিধিনিষেধ থাকবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

Continue Reading

Previous: দেশীয় শিল্প খাত: সংকট কাটাতে উদ্যোগ নিন
Next: জেরুজালেমে বাসে বন্দুকধারীর হামলায় ৮ ইসরায়েলি আহত

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.