আলো ডেস্ক: সুনামগঞ্জের সদর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় রেজিয়া খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের নীলপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুন সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের রাবারবাড়ি এলাকার মৃত এরশাদ আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বদ্ধা নীলপুর বাজারে রাস্তা হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। সুনামগঞ্জ সদর থানার ওসি মো. এজাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
