Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দেশের চিকিৎসাব্যবস্থা হাসপাতালগুলোর মানোন্নয়ন জরুরি

নিউজডেস্ক August 31, 2022

সম্পাদকীয়: বর্তমানে দেশের ৮০ শতাংশ মানুষ স্বাস্থ্য সেবার জন্য নির্ভর করে বেসরকারি হাসপাতালের ওপর। বেসরকারি হাসপাতালের ওপর মানুষের এই নির্ভরশীলতার কারণ হলো সরকারি হাসপাতালে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষাসহ নানা সংকট। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ -আইসিডিডিআর,বি কর্তৃক ২০১৯-২০ সালে পরিচালিত এক জরিপ থেকে এ তথ্য জানা যায়। অন্যদিকে আরেকটি তথ্যমতে, প্রতিবছর গড়ে প্রায় পাঁচ লাখ মানুষ বিদেশে, বিশেষ করে ভারতে চিকিৎসা নিতে যায়।

এতে বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যায়। রোগীর স্বজনদের ভ্রমণ ব্যয়, থাকাণ্ডখাওয়া ও আনুষঙ্গিক খরচ যোগ করলে এই অঙ্ক আরো অনেক বড় হবে নিঃসন্দেহে। ভারতের এক হিসাবে দেখা যায়, বিদেশ থেকে মেডিক্যাল ট্যুরিজমে যত মানুষ দেশটিতে চিকিৎসা নিতে যায়, তার ৫৫ শতাংশই যায় বাংলাদেশ থেকে। আবার সাধারণ পর্যটন ভিসায়ও অনেকে ভারতে গিয়ে চিকিৎসা নিয়ে থাকে, এমনকি অস্ত্রোপচারও করিয়ে থাকে। ভারতের অনেক শহরেই এ ধরনের রোগীর ভিসার সময় বৃদ্ধির বিশেষ ব্যবস্থা রয়েছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে উন্নত ও আধুনিক চিকিৎসার সুযোগ অনেক বৃদ্ধি পেয়েছে। রোগ নির্ণয়ে অত্যাধুনিক যন্ত্রপাতির প্রচলন হয়েছে। বিশ্বমানের দক্ষ চিকিৎসকের সংখ্যাও অনেক বেড়েছে। তার পরও এত বেশিসংখ্যক রোগী কেন দেশের বাইরে চিকিৎসা নিতে যায়, তা নিয়ে আরো বেশি গবেষণা হওয়া প্রয়োজন। সাম্প্রতিক বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশ থেকে বিদেশে রোগী যাওয়ার সংখ্যা ক্রমেই বাড়ছে। এর কারণ নিয়ে যেসব গবেষণা হয়েছে, সেসব থেকে জানা যায়, দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে রোগী ও রোগীর স্বজনদের মধ্যে এক ধরনের আস্থার সংকট রয়েছে। চিকিৎসা ও নার্সিংয়ে অদক্ষতা, আন্তরিকতার অভাব এবং অপেশাদারির অভিযোগও আছে।

বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও রোগীর স্বজনদের অনেকেই দেশের বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলোতে অতিরিক্ত খরচের অভিযোগ করেছে। বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে এসব অভিযোগ নতুন নয়। চিকিৎসকের কাছে গেলেই একগাদা পরীক্ষার মুদ্রিত ফর্দ ধরিয়ে দেওয়া, সেসব থেকে কমিশন পাওয়া, রোগ পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়া, প্রয়োজন না থাকলেও আইসিইউতে ঢুকিয়ে দেওয়া, অত্যধিক বিল করা এমন বহু অভিযোগ বহুদিন থেকেই আলোচিত হয়ে আসছে।

ভুল চিকিৎসা, ভুয়া চিকিৎসক, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার মতো অনৈতিক অনেক ঘটনাও ঘটেছে নিকট অতীতে। রোগী বা রোগীর স্বজনদের সঙ্গে মারপিটের ঘটনার খবরও এসেছে খবরের কাগজে। এসব ঘটনা সাধারণ মানুষের মধ্যে দেশের চিকিৎসাব্যবস্থা সম্পর্কে ভুল ধারণা তৈরি করে। আস্থার সংকট বাড়ায়। যেসব বেসরকারি হাসপাতালে এমন অভিযোগ নেই, সেসব হাসপাতালে রোগীর যথেষ্ট ভিড়ও রয়েছে। শুধু বেসরকারি হাসপাতাল নয়, সরকারি হাসপাতালগুলোতেও সেবার মানোন্নয়নের অনেক সুযোগ রয়েছে।

দেশে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫৪টি এবং এসব হাসপাতালে মোট শয্যা রয়েছে ৫১ হাজার ৩১৬টি। কিন্তু কয়েকটি হাসপাতাল বাদ দিলে বাকিগুলোর চিকিৎসার মান নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। কোটি টাকার যন্ত্রপাতি অচল করে ফেলে রাখা হয়। চিকিৎসক থাকেন না। অ্যাম্বুল্যান্স বা অন্যান্য সেবা প্রায় না থাকার মতো। অথচ সরকারি হাসপাতালগুলো সঠিকভাবে পরিচালিত হলে দেশে চিকিৎসাসেবার ঘাটতি অনেকটাই পূরণ করা যেত। বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসার মানোন্নয়নে আরো নজর দিতে হবে।

একই সঙ্গে মানহীন চিকিৎসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। চিকিৎসায় বীমাব্যবস্থার প্রচলনও অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। আমরা আশা করি, দেশের চিকিৎসাব্যবস্থার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হবে।

Continue Reading

Previous: বাঘায় ভেজাল গুড় ও তৈরীর উপকরণ ধ্বংশ
Next: নওগাঁ শহরজুড়ে ব্রিটিশ আমলের গাঁজা সোসাইটির শতকোটি টাকার সম্পদ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.