আলো ডেস্ক: রাজধানীতে মোবাইল ফোনসেট চোরচক্রের মূলহোতাসহ ১১ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। গত বৃহস্পতিবার রাতে শাহবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় এক হাজার চোরাই মোবাইল, ৪৮টি ট্যাব ও ১ হাজার ১৭০টি ব্যাটারি জব্দ করা হয়।
আটকরা হলেন- মো. আলম (৩২), মো. ওয়ারিশ মিয়া (৩৮), মো. মামুন (৩২), মো. ইমরান (২৪), মো. আবু হানিফ হাওলাদার (৩২), মো. সাইদুর রহমান (৪০), মো. রতন উল্লা (৩০), মো. বাপ্পি (২৪), আবদুল রাজ্জাক (৬০), মো. মিজান (৪৭) ও মো. সজিব কাজী (৩২)।
গতকাল শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
